7 এক-নজরে কুরআন! না ১৫৪ হি ছিল-মানুষ হয়তো কুরআনের মুতাওয়াতির বা প্রতিষ্ঠিত কিরাআতসমূহকে অস্বীকার করে, ভয়ানক গোনাহে লিপ্ত হয়ে পড়বে। ওদিকে, মদীনায় যাইদ ইবনু সাবিত &-এর সংরক্ষিত কপি ছাড়া আর কোনো নির্ভরযোগ্য কপি ছিল না-যেটি মুসলিম-বিশ্বে প্রামাণ্য-গ্রন্থ হিসেবে বিবেচিত হতে পারে। কারণ, অন্যান্য যেসকল কপি বিভিন্ন সাহাবিদের কাছে ছিল, সেগুলো ছিল তাদের ব্যক্তি-উদ্যোগে সংকলিত। তা ছাড়া সেগুলোতে সমস্ত কিরাআত একত্র করা হয়নি। ফলে, এই ছন্দ নিরসনে কার্যকরী পন্থা ছিল একটাই-.একটি সংকলনে সমস্ত নির্ভরযোগ্য কিরাআত একত্র করা এবং তা দেখে সহীহ ও ভুল কিরাআত সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া। আর সেই সংকলনকে সারা মুসলিম-বিশ্বে ছড়িয়ে দেওয়া । উসমান ৯ তাঁর শাসনামলে ঠিক এই মহৎ কাজটিই সম্পন্ন করেন। আবু বকর & যেই মুসহাফটি প্রস্তুত করে রেখে গিয়েছিলেন, সেটি সংরক্ষিত ছিল উম্মুল মুমিনীন হাফসা &-এর কাছে। উসমান & চারজন সাহাবির সমন্বয়ে একটি পরিষদ গঠন করেন। তাঁরা হলেন_যাইদ ইবনু সাবিত, আবদুল্লাহ ইবনুয যুবায়র, সাঈদ ইবনুল আস ও আবদুর রহমান ইবনু হারিছ ইবনি হিশাম »। তাঁদের দায়িত্ব ছিল, আবু বকর ৬&-এর সংকলিত মুসহাফটির বেশ কিছু অনুলিপি তৈরি করা। তবে অনুলিপিতে সূরাগ্ডলোকে বিন্যস্তরূপে লিখতে হবে। এই চারজন সাহাবির মধ্যে যাইদ ইবনু সাবিত ৬ ছিলেন আনসারী । আর বাকিরা ছিলেন কুরাইশি। উসমান ঞ্৯-এর নির্দেশনা ছিল-যদি এই চার জনের মধ্যে কুরআনের কোনো অংশ নিয়ে যদি মতবিরোধ দেখা দেয়, তা হলে কুরাইশি-রীতি অগ্রাধিকার পাবে। কেননা, কুরআন মাজীদ তাদের ভাষাতেই নাযিল হয়েছে। প্রাথমিক পর্যায়ে এই কাজে উক্ত চার সাহাবি-ই নিযুক্ত ছিলেন। পরবর্তী সময়ে অন্যান্য সাহাবিকেও তাঁদের সহযোগী হিসেবে নিয়োগ দেওয়া হয়। সূরাগুলোকে বিন্যস্ত করার পাশাপাশি তারা আরেকটি দারুণ কাজ করেছিলেন। কুরআনের আয়াতগুলোকে এমনভাবে লিখলেন- যেখানে কোনো নুকতা ও হরকত ব্যবহার করেননি। এর ফলে, মুতাওয়াতির সবগুলো কিরাআতই এসে পড়ল। কোনো পাঠরীতিকেই প্রাধান্য না দিয়ে, বরং সবগুলো রীতিতেই কুরআন পড়বার ব্যবস্থা রাখা হলো। পরিশেষে, সম্মিলিতভাবে সত্যায়িত কপিটির একাধিক অনুলিপি তৈরি করা হয়। আবু হাতিম সিজিস্তানি &-এর অভিমত অনুসারে ৭টি কপি তৈরি করা হয়েছিল। একটি কপি মদীনাতে রেখে বাদবাকি সবগুলো কপিকে ছড়িয়ে দেওয়া হয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে । একটি মক্কায়, একটি শামে, একটি ইয়ামানে, একটি বাহরাইনে, একটি বসরায় ও একটি কুফায় পাঠিয়ে দেওয়া হয়। যাতে করে, কুরআনের পাঠ-রীতিকে কেন্দ্র করে আর কোনো দন্দ-সংঘাত সৃষ্টি হতে না পারে। (দেখুন-_যুরকানি, মানাহিলুল ইরফান, ১/২৫৫-২৬৩; ইবনু হাজার, ফাতহুল বারী, ৯/২০; ইবনু আশূর, আত-তাহরীর ওয়াত তানবীর, ১/৮৭; সাইয়্যিদ আবুল আ'লা মওদুদি, তাফ হীমুল কুরআন, ২৭-২৯; তাকি উসমানি, তাওষীহুল কুরআন, ১/২১-২৫)
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।