Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

: এক-নজরে কুরআন। ১৫৭ ঘোষণা দিয়েছেন, “এগুলো এমন কিতাবের বার্তা, যা (সত্যকে) স্পষ্টভাবে তুলে ধরে”। একইভাবে, সুরাটির শেষের দিকেও আল্লাহ তাআলা তাঁর বাণীর স্পষ্টতার ওপর সন্দেহ নেই-_এ কুরআন) মহাবিশ্বের অধিপতির পক্ষ থেকে ! £ লো আগের সূরা হলো-_সূরা ফুরকান, ৫ যা শেষ হয়েছে কাফিরদেরকে হুশিয়ার (4 মুশরিকরা নবি প্্-এর দাওয়াত ফিরিয়ে দিতে নানান বাহানা খুঁজত। আর খুঁজে খুঁজে সেগুলো নবিজির সামনে হাজির করত। কখনো বলত-কই কোনো মুজিযা তো দেখালে না! তা হলে কীভাবে তোমাকে নবি হিসেবে মেনে নেব? কখনো বলত, তুমি গণক/কবি/জাদুকর। আবার কখনো-বা বলত-_কিছু মূর্খ ও অর্বাচীন ছেলেপেলে মুহাম্মাদের দ্বীন গ্রহণ করেছে। এই কুরআন যদি ভালো কিছুই হতো, তা হলে আমাদের মধ্যে যারা সন্তান্ত ব্যক্তি, তারাই সবার আগে এটি গ্রহণ করত। এ ধরনের হাবিজাবি কথা বলে কুরআনের বাণীকে এড়িয়ে যেতে চাইত শুধু। আল্লাহর রাসূল পট এতে খুব কষ্ট পান। তখন আল্লাহ তাঁর রাসূলকে সাত্বনা দেন। সেই সাথে জানিয়ে দেন কাফিরদের পেটের খবরও মু'জিযা দেখলেও যে তারা ঈমান আনবে না, এই সূরাতে পরিষ্কার করে আল্লাহ তা বলে দিলেন। এরা তো আসলে হঠকারী, একপুঁয়ে জাতি। শত মু'জিযা দেখালেও জাদু বলেই উড়িয়ে দেবে। আর তাই তাদের জন্য হা-হুতাশ করো না। এদের জন্য হা-হুতাশ করে কোনো লাভ নেই। এরা অবাধ্য, অবাধ্যই থেকে যাবে। আজগুবি বিভিন্ন কথা বলে এরা কেবল ঠাট্টা করে। আগেকার সাত-সাতটা জাতি অনেক-রকম মু'জিযা দেখেও ঈমান আনেনি, নিজেদের অবাধ্যতার কারণে তারা ধ্বংস হয়েছে। এখনকার মুশরিক-কাফিররাও যদি ঈমান না আনে, এদের পরিণতিও হবে সেরকম-- এই সতর্কবাণী শোনাতেই আল্লাহ তাআলা এ-সূরাটি নাষিল করেছেন। (দেখুন-_বুরহানুদ্দীন বিকাঈ, আন-নাযমুদ দুরার, ১৪/১)

— পৃষ্ঠা ১৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।