Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

180. ১ যুরফুরকান এ এক-নজরে কূরআন। ১৫৫৭ ১ জীবনে চলার পথে আয়-ব্যয়ের হিসেব মেলানোটা খুব জরুরি। এই একটি জায়গায় যদি আপনি তাল ঠিক রাখতে না পারেন, তা হলে অনেক বড় সমস্যায় পড়ে যাবেন। বারবার হোঁচট খাবেন, থমকে দাঁড়াবেন। বউয়ের আবদার, ছেলে-মেয়ের হাজার বায়না, প্রয়োজন ছাড়াই ঘনঘন রেস্টুরেন্টে গিয়ে খাবার খাওয়া-সহ টাকা ফেলার জায়গা পান না আপনি। শেষে মাস না ফুরোতেই হাত খালি। পড়ে যান বেকায়দায় । ধারকর্জও হয়তো করা লাগে কখনো-সখনো। আছে এর উলটো চিত্রও। এই আপনার কাছেই একজন ফকির এসে হাত পাতলে আপনার পকেট থেকে দশটা টাকা খসে না। তখন আপনি খুব হিসেবি-মানুষ! ইসলাম এই দুটো কাজের কোনোটিকেই সমর্থন করে না। বরং ইসলাম আপনাকে দেখায় ভারসাম্যপূর্ণ পথ। এই সুরার ৬৭ নং আয়াতে আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের গুণাবলি আলোচনা করতে গিয়ে বলেন, “(পরম করুণাময়ের প্রকৃত গোলাম তো তারা,) যারা খরচ করার সময় অপচয় করে না, কৃপণতাও করে না, বরং এদুয়ের মাঝামাঝি ভারসাম্যপর্ণ পথ অনুসরণ করে।” তাই এই আয়াতটি নিয়ে প্রতিটি মুসলিমের গভীর গবেষণা ও স্টাডি রা উচিত। করা (দেখুন_আহমাদ, আল-মুসনাদ, ৬৬৯৫; নাসাঈ, ২৫৫৯) কুরআন-বিরোধীদের আচরণ তুলে ধরতে গিয়ে এই সূরার 8৪ নং আয়াতে আল্লাহ বললেন, “নাকি তোমার মনে হয়--তাদের অধিকাংশ (সত্যের ডাক) শোনে, কিংবা বিবেক কাজে লাগায়? তারা তো কেবল গবাদিপশুর মতো, বরং সঠিক পথ থেকে আরও বেশি বিচ্যুত।” অর্থাৎ যারা সত্যের ডাক শোনে না, কুরআন থেকে মুখ ফিরিয়ে রাখে, তাদের আচরণ পত্র চেয়েও নিকৃষ্ট। গবাদিপশুরা ঘাসের মধ্যে সারাক্ষণ মাথা গুঁজে থাকে। খায়দায়, ঘুমায় । তাদেরকে ঘাস খাওয়াতে নেওয়া হচ্ছে, নাকি কসাইয়ের হাতে তুলে দিতে নেওয়া হচ্ছে_এসব নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। কারণ তাদের মধ্যে আল্লাহ কোনো বিবেক-বুদ্ধি দেননি। তো, বোধহীন প্রাণীর ক্ষেত্রে এটা বেখাগ্পা লাগে না। কিন্তু বোধশক্তি থাকার পরও মানুষ কি বুঝবে না-_তাকে তার প্রবৃত্তি ও শয়তান-পূজারিরা কোথায় নিয়ে যাচ্ছে? তার সাথে তো এ-আচরণ একেবারেই বেমানান। গবাদিপশু যেমন তার পেটের ধান্দায় থাকে সারাদিন_কুরআন-বিরোধীদের অবস্থাও ঠিক তেমন। সারাদিন শুধু নিজের প্রবৃত্তিকে সন্তুষ্ট করার ধান্দায় থাকে৷ এরা সত্য দেখেও দেখে না, শুনেও শোনে না। এরা এদের মনকে “ইলাহ'-এর আসনে বসিয়ে নিয়েছে। আমাদেরকেও এখন থেকে ভীষণ সাবধানী হতে হবে। শুধুমাত্র মনের তৃপ্তি জোগানোই যেন আমাদের জীবনের একমাত্র ধ্যানজ্ঞান না হয়। বরং আল্লাহর আদেশ সামনে এসে পড়লে, আমরা যেন তা পালন করতে কুষ্ঠাবোধ না করি। আমরা যেন ওসব গবাদিপশুর মতো না হই। আল্লাহ আমাদেরকে সুরক্ষা দিন, আমীন। (দেখুন-_বুখারি, ৭২৮৮; মুসলিম, ১৩৩৭; ইবনু মাজাহ, ৪৩)

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।