Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

১ বিয়ে মানুষের জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। জীবন সম্পূর্ণ নতুন বাঁক নেয় বিয়ের মোহনায়। তবে দুঃখের বিষয় হলো-আমাদের সমাজে এই বিয়েটাকে এক অগ্নিপরীক্ষা বানিয়ে ফেলা হয়েছে। যে পরীক্ষায় পাশ করতে হলে চাই সরকারি চাকরি, কাড়ি-কাড়ি টাকা, সামাজিক স্ট্যাটাস ইত্যাদি। সচ্চরিত্র, উত্তম আচার-আচরণ, দ্বীনদারিতা_-এসব আজকাল খুব কমই দেখা হয়। অথচ টাকা-পয়সা কামাতে গিয়ে একটা ছেলের জীবন-যৌবন কলুষিত হয়। চরিত্র নষ্ট হয়! এই সুরার ৩২ নং আয়াতে আল্লাহ তাআলা অভিভাবকদের উদ্দেশে বলেন, 'তোমাদের মধ্যে যারা নিঃসঙ্গ, তাদেরকে বিয়ে দিয়ে দাও; তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাব দূর করে দেবেন; আল্লাহ অনুগ্রহকারী, মহাজ্জানী।' অথচ আল্লাহর এই ওয়াদার ওপর আমরা ভরসা রাখতে পারছি না। আফসোস! একটু গভীরভাবে ভেবে দেখবার সময় পাব কি? (দেখুন-_বুখারি, ৫০৬৬, ৫০৯০; মুসলিম, ১৪০০, ১৬৬৪) সূরাটির নাম আন-নূর। নূর মানে আলো। পুরো সূরাটিতেই আল্লাহ তাআলা আমাদেরকে ঝলমলে আলোর সন্ধান দিয়েছেন। আমাদের সমাজে অশ্লীলতা এখন দাবানলের মতো ছড়িয়ে যাচ্ছে। এই অন্যায়ের বিষবৃক্ষ সমাজ থেকে কোনোভাবেই উপড়ে ফেলা যাচ্ছে না। এত সেমিনার, মানব-বন্ধন কিংবা মানব-রচিত আইন-কোনোকিছু দিয়েই ঠেকানো সম্ভব হচ্ছে না। কিন্তু কুরআন আমাদেরকে কী চমৎকার সমাধানটাই না দিলো দেখুন! অন্যায় করে ফেললে কঠিন শাস্তি তো আছেই। কিন্তু অন্যায় হওয়ার আগেই কত শক্ত বাঁধুনি দিয়ে দিলো ইসলাম! এই সূরার ৩০ নং আয়াতে আল্লাহ তাঁর নবিকে বলছেন, “তুমি মুমিন পুরুষদেরকে বলো-_তারা যেন তাদের দৃষ্টি নত রাখে, আর তাদের লজ্জাস্থান হেফাজত করে; এটা তাদেরকে অনেক বেশি পরিশুদ্ধ রাখবে ।” নারীদেরকেও দেওয়া হলো একই নির্দেশনা । আসলে নারী-পুরুষ পরস্পরের প্রতি তখনই আকর্ষণ বোধ করে, যখন তারা একে-অন্যের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়। এজন্য কুরআন বলে দিলো- তুমি দৃষ্টিকে নত রাখো। তা হলে এরপরের ধাপে যেতে আর মন টানবে না। যিনা-ব্যভিচারের জন্য আছে কঠিন শাস্তি। অবিবাহিত ছেলে-মেয়েকে দিতে হবে একশটা করে বেতের বাড়ি। প্রয়োজন মনে করলে নির্বাসনেও পাঠানো যাবে। বিবাহিত নারী-পুরুষের শাস্তির কথা কুরআনে সরাসরি আসেনি। তবে তা আমরা হাদীস থেকে পাই। পাথর-ছুড়ে-মেরে তাদের মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। আর এসব শাস্তি কার্কর করতে হবে একেবারে সবার সামনে। যাতে বাকিরা ভয়ে এই অন্যায়ের পথে কোনোদিন পা না-বাড়ায়। তবে হ্যাঁ, ব্যভিচারের এই শাস্তি কার্ধকর করার আগে কিছু গুরুত্বপূর্ণ ও কঠোর শর্ত আছে_-্বচক্ষে ব্যভিচার ঘটতে দেখেছে, এমন চারজন সাক্ষী লাগবে। অথবা দুজন নারী-পুরুষ স্বেচ্ছায় নিজেদের অপরাধ স্বীকার করবে। এরপর ইসলামি রাষ্ট্রের খলিফা বা খলিফার নিয়োগ করা কাজীর মাধ্যমে শাস্তি কার্যকর করা হবে। (দেখুন-_বুখারি, ২৭২৪-২৭২৫; আল-মাওসূআতুল ফিকহিয়্যাতুল কুওয়াইতিয়্যা, ২৫/১০৩-১০৫)

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।