১৪ 5.1 এক-নজরে কুরআন] ১ ভূমিকা পু একেকটি আয়াতের বিশুদ্ধতা প্রমাণিত হবার পর (মুতাওয়াতির), সেটিকে তিনি নিজ সংকলনে স্থান দিয়েছেন। এ ছাড়া নবি &-এর সময়কার লিখিত আয়াতগুলোগ্তলো যেসকল সাহাবির কাছে গচ্ছিত ছিল, যাইদ & খুঁজে খুঁজে সেগ্তলোকে একত্রিত করেন। যাতে করে, নতুন সংকলনটি নবি স্-এর যামানায় লিখিত অংশগুলোর অনুরূপ হয়। তাই ঘোষণা দেওয়া হয়েছিল-_যার কাছে কুরআন মাজীদের যে আয়াত লিপিবদ্ধ আছে, সে যেন তা বাইদ ৯১-এর কাছে জমা দেয়। অতঃপর কেউ যখন তাঁর কাছে লিখিত কোনো আয়াত নিয়ে আসত, যাইদ .& কিছু পদ্ধতি অবলম্বন করে সেগুলোর সত্যতা পরখ করে নিতেন__ (৬ যেহেতু তিনি নিজে হাফেজ ছিলেন, তাই আগত আয়াত/আয়াতগুলোকে তিনি সবার আগে নিজের স্মৃতির সাথে মিলিয়ে নিতেন। (৬ উমর 4&-ও ছিলেন কুরআনের হাফেজ। তাই আবু বকর ঞ্, তাঁকেও যাইদ ৯-এর সহযোগী হিসেবে নিয়োগ দেন-_যাতে করে, কোনো আয়াত গ্রহণ-বর্জনের ক্ষেত্রে তাঁরা যৌথভাবে সিদ্ধান্ত নিতে পারেন। (৬ আরও একটি গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করা হতো । কোনো আয়াত গ্রহণ করবার ক্ষেত্রে দুজন নির্ভরযোগ্য সাহাবিকে এ-মর্মে সাক্ষ্য দিতে হতো যে, এই আয়াতটি রাসূল দট-এর সামনে লেখা হয়েছিল। (৬ সবশেষে লিপিবদ্ধ আয়াতগুলোকে সেই সকল আয়াতের সাথে মিলিয়ে দেখা হতো, যা একাধিক সাহাবির কাছে সংরক্ষিত ছিল। তবে সংকলিত এই মুসহাফটিতে সূরাগুলোকে বিন্যস্তভাবে সাজানো হয়নি। বরং প্রতিটি সুরাকে আলাদা আলাদাভাবে লেখা হয়েছিল। (দেখুন_ইবনু হাজার, ফাতহুল বারী, ৯/১৪-১৫; যুরকানি, মানাহিলুল ইরফান ফী উলুমিল কুরআন, ১/২৫২; যারকাশি, আল-বুরহান ফী উলৃমিল কুরআন, ১/২৩৭-২৩৮; সুযুতি, আল-ইতকান ফী উলৃমিল কুরআন, ১/২০৫) ৩য় ধাপ : উসমান -এর যুগ._________ আরবের ব্যবসায়ীরা নতুন যে অঞ্চলেই যেতেন, সেখানেই ইসলামের সুমহান বার্তা পৌঁছে দিতে লাগলেন। এর ফলে, উসমান ঞ্৯-এর শাসনামলেই ইসলামি-খিলাফাত পৌঁছে যায় রোম ও ইরানের প্রত্যন্ত এলাকা পর্যস্ত। আর সেসব ব্যবসায়ীদের কাছ থেকেই কুরআন শিখতে লাগলেন সেসব এলাকার নও-মুসলিমরা। তবে, তখন কুরআন পড়ার রীতি ছিল ভিন্ন ভিন্ন। রাসূল ঞ% তাঁর সাহাবিদেরকে বিভিন্ন কিরাআত বা পাঠরীতিতে কুরআন শিখিয়েছেন। তো, ব্যবসায়ী সাহাবিদের মধ্যে যিনি যেই পাঠরীতি রপ্ত করেছেন, তিনি সেভাবেই অন্যদেরকে শেখাতে লাগলেন। আর পাঠরীতির এই বৈচিত্র্যতার ব্যাপারে তখনকার সবারই জানাশোনা ছিল। তাই, এ-বিষয়ে কারও কোনো সমস্যা ছিল না। কিন্তু সময়ের সাথে সাথে কুরআন যত প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাতে লাগল, খটকাও তত বাড়তে লাগল। ওসব অঞ্চলের মানুষ কুরআনের এর কিরাআত-বৈচিত্র্যের কথা জানত না। ফলে, তাদের মধ্যকার প্রতিটি গোত্র মনে করত, আমাদের পাঠরীতিই সঠিক, আর বাকিরা সব ভুলভাবে কুরআন পড়ছে! এভাবে কুরআনকে ঘিরে তাদের মধ্যে ছন্দ-সংঘাত দানা বাঁধতে শুরু করে। এ দ্বন্দের কারণে আশঙ্কা
— পৃষ্ঠা ১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।