Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

' এক-নজরে কুরআন। কাজ করো। এর কারণ হলো, হালাল খাবারের সাথে আমাদের বিরাট এক মনোসংযোগের ব্যাপার রয়েছে। হালাল খাবার খেলে ইবাদাতে যেই স্বাদ আপনি পাবেন, তা আর কোনোভাবেই পাওয়া সম্ভব নয়। তাই আগে হালাল খেতে হবে, এরপর ভালো কাজ করতে হবে। নইলে যতই ভালো কাজ করি না কেন, কোনো আমলই আল্লাহর কাছে পৌঁছবে না। পেরুবে না আসমানের দরজা । সুতরাং আমাদের ইনকাম সোর্সের দিকে কঠোর দৃষ্টি দেওয়া প্রয়োজন। আমার কামাইয়ের একটি পয়সাও যেন হারামের ছোঁয়া না পায়। দরকার হলে একটু কম খাব, কম আয়েশ করব, তবু জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাব। (দেখুন__বুখারি, ১৪১৭, ৬০২৩, ৬৫৩৯; মুসলিম, ১০১৬) রিফ্লেকশনস / তাদাব্বুর দিন-রাত মিলিয়ে আমাদের হাতে সময় ২৪ ঘণ্টা। কিন্তু এই ঘণ্টাগুলো সবার জন্যই কি সমান? নাকি ব্যক্তিভেদে এটার তফাত হয়? দুনিয়ার সফল ব্যক্তিদের কাছে কিন্তু এই সময়টা আরও বড়। তারা প্রতিটি ঘণ্টা, মিনিট, সেকেন্ড হিসেব কষে তারপর দিন শুরু করেন। ক'মিনিট ব্যায়াম করবেন, ক'মিনিটে নাস্তা সারবেন, অফিসে কার কার সাথে কখন কোথায় কী-জন্য মিট করবেন, সবকিছুর পূর্ণ তালিকা থাকে৷ যাতে একটি সেকেও অযথা নষ্ট না হয়। এবার দেখা যাক, আল্লাহর চোখে সফল কারা। এই সূরার প্রথম আয়াতেই আল্লাহ বললেন, “মুমিনরা সফল।” দ্বিতীয় আয়াতে বললেন, “যারা তাদের নামাজে বিনয়ী ।” তৃতীয় আয়াতে বললেন, “যারা খেল-তামাশা ও যাবতীয় ফালতু কাজ থেকে দূরে থাকে।” ওপরের আলাপগুলোর কারণটা এতক্ষণে ধরতে পেরেছেন নিশ্চয়? হ্যাঁ, মুমিনের বৈশিষ্ট্য হবে এটাই যে, সে কোনোভাবেই কোনো ধরনের ফালতু কাজের সাথে নিজেকে জড়াবে না। অথচ আমাদের দিনগুলো কী হেলায় কেটে যাচ্ছে! দ্বীন-দুনিয়া সকল ক্ষেত্রেই আমাদের উদাসীনতা চোখে পড়বার মতো। সবকিছু কেমন যেন খাপছাড়া। আমাদের মধ্যে বহু যুবকের রাত কাটে হাতের স্মার্টফোনটির দিকে সন্তা শর্টস্‌ বা রিলস্‌ তো আছেই “এত কাজ' শেষে ক্লান্তিতে চোখটা আপনা-আপনিই বুজে আসে । ফজর কোথা দিয়ে এল, আর কোথা দিয়ে গেল, তা দেখবার সুযোগ কই! মুসলিম যুবকের জন্য আফসোস! একটিবার চিন্তা করা দরকার--কানে হেডফোন লাগানো, নানা দেশের নানা ভাষায় সুরের ঝংকার বয়ে চলেছে কানে-মনে-মগজে; আর সে-সময়টাতেই মৃত্যুর ফেরেশতা আমার সামনে হাজির! তখন কী অবস্থা হবে আমার? ঠিক কাতারে রর আনি ভেলে বা রান জানে জোর অধ দাড়ান ভাববার সময় আমাদের হাতে আছে কি? (দেখুন-_তিরমিযি, ২৩১৭; ইবনু মাজাহ, ৩৯৭৬)

— পৃষ্ঠা ১৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।