এক-নজরে কুরআন রর এ-সুরার আগের সূরা হলো--সূরা হাজ্জ; যার উজ এই সূরার শুরুতেই আল্লাহ মুমিনদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন। আর এসব বৈশিষ্ট্যের কারণে মুমিনরা যে সফল-এই ঘোষণাও দিয়েছেন। আর যারা মুমিন নয়, তাদেরকে নানাভাবে বোঝানো হয়েছে। মানুষের জন্ম, আসমান-জমিন ও অন্যান্য প্রাণীর মধ্যে অনেক নিদর্শন আছে। যেগুলো দেখে আল্লাহর ওপর ঈমান আনা অনেক সহজ হয়। আল্লাহর রাসূল পট তাওহীদের যে বাণী নিয়ে এসেছেন, তা সত্য বলে মানা যায়। পরকালের ব্যাপারে যে ইশিয়ারি দিয়েছেন, তাতে বিশ্বাস আনা যায়। আর এগুলো দেখে যদি কেউ বিশ্বাস না আনে__তা হলে এটা নতুন কোনো বিষয় নয়। বরং এটা আগেকার লোকদের রীতি। তারাও সত্য থেকে মুখ ফিরিয়ে নিত। রাসূলদের অবাধ্য হতো। পরিণতিতে তাদের কপালে জুটেছে ভয়াবহ শাস্তি। সুতরাং তোমরাও যদি ওই একই কাজ করো, তা হলে ফলাফলও তেমনই পাবে। তখনকার মুশরিকদের আরেকটি বাতিক ছিল। তারা মনে করত, তারাই সঠিক পথে আছে। তাই আল্লাহ ও তাদের দেবতাদের নেক-নজরে তাদের এই ভরপুর প্রাচুর্য! আর মুসলিমরা নেহাত ভুলের মধ্যে পড়ে আছে। নইলে কি আর এমন দুর্দশায় পড়ে থাকে! আল্লাহ তাআলা এই সূরা নাধিল করার মাধ্যমে তাদের এই ভুলও ভাঙিয়ে দিলেন যে, প্রাচুর্য কখনো আল্লাহর কাছে দামি হওয়ার মাপকাঠি নয়। বরং মাপকাঠি হলো আল্লাহভীতি। যেটা তোমাদের মুশরিকদের মধ্যে নেই। মোটকথা, আল্লাহ তাআলা মুমিনদেরকে সুসংবাদ ও কাফিরদেরকে সতর্কবার্তা দেওয়ার জন্যই এই সূরাটি নাযিল করেছেন। (দেখুন_ফাখরুদ্দীন রাযি, তাফসীর, ২৩/২৫৮)
— পৃষ্ঠা ১৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।