ক এক-নজরে কুরআন ভালো-মন্দ মিলিয়েই মানুষের জীবন। মানুষের জীবনে দুঃখ আসে আঁধার হয়ে। আবার সে-আঁধার কেটে ঝলমলে দিন আসে সুখ নিয়ে। চারিদিকে সুদিনের হাওয়া বয়। জীবনটা এভাবে চক্রাকারে ঘুরতে থাকে। সুখ-দুঃখ কারও জীবনেই স্থায়ী হয় না। তবে যে-বিষয়টি জীবনে স্থায়ী হওয়া প্রয়োজন সেটি হলো-_এই সকল অবস্থাতে আল্লাহর আনুগত্যে লেগে থাকা। আল্লাহ আমাকে সুস্বাস্থ্য দিলেন, সম্পদ দিলেন, সন্তানাদিতে বরকত দিলেন-_তাই আল্লাহর শুকরিয়া আদায় করলাম, তাঁর ইবাদাতে মন লাগালাম । আবার যখন এই সুখের সময়ে ভাটা পড়ল, একে-একে সব নিয়ামাত হারাতে বসলাম, তখন আল্লাহর অকৃতজ্ঞ হলাম, তাঁর ইবাদাত থেকে মুখ ফিরিয়ে নিলাম! এ তো এক বিরাট অন্যায়! একজন সত্যিকারের মুমিন কখনোই এমনটি করতে পারে না। বরং তার তো উচিত-_নিয়ামাত পেলে আল্লাহর শুকরিয়া আদায় করা, আর নিয়ামাত ফিরিয়ে নিয়ে পরীক্ষায় ফেললে সবর করা। সবর করতে না পারলে, দুনিয়া তো যাবেই, সেই সাথে হারাতে হবে আখিরাতের প্রতিদানও। (দেখুন-_ মুসলিম, ২৯৯৯; ইবনু হিব্বান, আস-সহীহ, ২৮৯৬) 09: এসুরার ৮ নং আয়াতে আল্লাহ বলেন, “লোকদের মধ্যে কেউ কেউ আল্লাহর ব্যাপারে তর্ক করে; তার কাছে না আছে কোনো জ্ঞান, না আছে কোনো পথ-নির্দেশনা, আর না আছে আলো ছড়ানোর কোনো কিতাব।” এ থেকে বোঝা গেল, যাদের কাছে জ্ঞান বা পথ-নির্দেশনা আছে, তারা কখনো আল্লাহর ব্যাপারে তর্কে জড়ায় না। যারা আল্লাহর ব্যাপারে অযথা তর্কে জড়ায়, দেখবেন এদের মধ্যে জ্ঞানের ঘাটতি আছে। কোনো কারণ ছাড়াই এরা অস্পষ্ট বিষয় নিয়ে ঘাঁটাঘাঁটি করে, পরিস্থিতি আরও ঘোলাটে করে। তো এই আয়াত থেকে আমাদের শিক্ষা হলো: কোনো বিষয়ে আমাদের স্পষ্ট জানাশোনা না থাকলে, আমরা সে-বিষয় নিয়ে কারও সঙ্গে আলোচনায় নামব না। এতে করে আমাদের জ্ঞানগত দীনতাই শুধু ফুটে উঠবে না, সেই সাথে আমাদের ব্যক্তিতও পড়বে হুমকির মুখে । ওই বিষয়ে আগে আগাগোড়া জেনে নেব, এরপরে দরকার হলে কোনো মত দেবো, তার আগে নয়। আর সেই জ্ঞানটা হতে হবে ওহির আলোকে। এর বাইরে যত জ্ঞান আছে, সবই ঠুনকো। ওহি বা কুরআনের জ্ঞানের সাথে সাংঘর্ষিক হয়, এমন কোনো জ্ঞানের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া যাবে না। (দেখুন-_বুখারি, ২৪৫৭; আবু দাউদ, ৪৮০০; ইবনু মাজাহ, ৫১) :0: জীবনের কোনো-না-কোনো সময়ে আমরা পরায় প্রত্যেকেই ভ্রমণে বেড়িয়েছি। কিন্তু এই ভ্রমণের উদ্দেশ্য নিয়ে আমরা কখনো ভেবে দেখেছি কি? আসুন কুরআনের কাছ থেকে শুনে নিই-_“তারা কি দুনিয়ায় ঘুরে দেখেনি, তা হলে তো তারা অনুধাবন করার মতো হৃদয় পেতে পারত, কিংবা (সত্যের) আওয়াজ শুনবার মতো কান লাভ করতে পারত” এই সূরার ৪৬ নং আয়াত এটি। অর্থাৎ সহজভাবে বলতে গেলে, আমাদের ভ্রমণের উদ্দেশ্য হতে হবে--আল্লাহর নিদর্শন দেখা, সেখান থেকে শিক্ষা নেওয়া। অযথা ঘুরতে যাওয়ার ট্রেন্ড ফলো বরা, খাওয়া-দাওয়া আর হই-হুল্লোড় করার জন্য যেন ট্যুর না হয়। (দেখুন-_বুখারি, ৬৯৫৩)
— পৃষ্ঠা ১৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।