Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

বিন্যাস কোনো মানুষের ইচ্ছায় হয়নি, বরং জিবরাইল ৮-এর নির্দেশনাতেই হয়েছে। নবি & যখনই কোনো নতুন আয়াত পেতেন, তিনি সাহাবিদের বলতেন, “এই আয়াতটি অমুক সূরার অমুক স্থানে রাখো ।” (দেখুন-_-আবু উবাইদ, ফাদায়িলুল কুরআন, পৃ. ২৮০; বাইহাকি, দালায়িলুন নুবুওয়াহ, ৭/১৫৩) এইভাবে কুরআন সংকলনের প্রথম ধাপে মুখস্থ করার পাশাপাশি লিখিত আকারেও তা সংরক্ষিত ছিল। কিন্তু তখনো এটি এককভাবে মুসহাফ আকারে লিপিবদ্ধ হয়নি, বরং বিভিন্ন উপকরণে বিক্ষিপ্তভাবে লেখা ছিল। এই পদ্ধতি আল্লাহর নির্দেশে ও নবি ঞ্ট-এর তত্বাবধানে সম্পন্ন হয়েছিল, যা পরবর্তী যুগে আনুষ্ঠানিকভাবে সংকলিত হয়। (দেখুন-_যুরকানি, মানাহিলুল ইরফান, ১/২৪৬-২৪৮, ২৮৬; মুহাম্মাদ আবু শাহবা, আল-মাদখাল লি-দিরাসাতিল কুরআনিল কারীম, পৃ. ৩১৪) ২য় ধাপ : আবু বকর &-এর যুগ____________ রাসূল প্৯-এর জীবদ্দশাতেই গোটা কুরআন লিখা হয়েছিল। তবে, তা ছিল বিক্ষিপ্ত আকারে, সাহাবিদের কাছে ছড়িয়ে-ছিটিয়ে। কোনো আয়াত ছিল চামড়ায় বা গাছের পাতায়, কোনোটি আবার লিখিত ছিল হাড় কিংবা অন্য কিছুতে । আবার, কোনো সাহাবির কাছে একটি সূরা লেখা ছিল, কোনো সাহাবির কাছে পাঁচ-দশটি, কারও কাছে হয়তো মাত্র কয়েকটি আয়াতই ছিল লিখিত অবস্থায়। মোটকথা, বর্তমানের প্রচলিত মুসহাফের মতো কুরআনের পূর্ণা্ কোনো কপি ছিল না তখন। আবু বকর সিদ্দীক &-এর খিলাফাতকালে ইয়ামামার যুদ্ধে বহু সংখ্যক হাফেজ সাহাবি শহীদ হন। এর প্রেক্ষিতে তিনি কুরআনকে এক-খণ্ডে সংরক্ষণ করার প্রয়োজনীয়তা বোধ করলেন। না হলে আশঙ্কা ছিল_এভাবে হাফেজ সাহাবিগণ শহীদ হতে থাকলে, কুরআন মাজীদের বড় একটি অংশ বিলুপ্ত হয়ে যাবে। অতঃপর এ কাজের দায়িত্ব দেওয়া হলো যাইদ ইবনু সাবিত &-কে। কারণ, তিনি রাসূলুল্লাহ স্ক্ট-এর সময়েও ওহি লেখার কাজ করেছিলেন। দায়িত্ব পাওয়ার পর, যাইদ &ু অনুসন্ধানে নেমে পড়লেন-_ গাছের পাতা, পাথরের ফলক কিংবা মানুষের স্মৃতি_সকল উৎস থেকে তিনি কুরআন মাজীদ একত্র করতে লাগলেন। (দেখুন-_বুখারি, ৪৯৮৬; তিরমিযি, ৩১০৩; নাসাঈ, আস-সুনানুল কুবরা, ৭৯৯৫) কুরআন সংকলন-পদ্ধতি কুরআন সংকলনের ইতিহাস জানতে গেলে, যাইদ ইবনু সাবিত &-এর কর্মপদ্ধতি ভালোভাবে বুঝে নিতে হবে। যাইদ নিজে একজন কুরআনের হাফেজ ছিলেন। সুতরাৎ, পূর্ণ কুরআন তিনি নিজ স্মৃতি থেকেও লিখে নিতে পারতেন। তিনি ছাড়াও তখন আরও বহু হাফেজ উপস্থিত ছিলেন। একটি পরিষদ বানিয়ে তাঁদের মাধ্যমেও কুরআন সংকলনের কাজ করা যেত। তা ছাড়া নবি প্৯-এর যুগে কুরআনের যে কপি তৈরি করা হয়েছিল, যাইদ ৬ তা থেকেও কুরআনের অনুলিপি তৈরি করতে পারতেন। কিন্তু অধিক সতর্কতা বজায় রাখতে, তিনি বিশেষ একটি পদ্ধতি গ্রহণ করেননি। বরং উপরিউক্ত সবগুলো বিষয়কেই তিনি সামনে রেখেছেন। এক্ষেত্রে উল্লেখযোগ্য বিশ্বস্ত সাহাবিদের লিখিত ও মৌখিক সাক্ষ্যের ভিত্তিতে

— পৃষ্ঠা ১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।