কসর ী এ-সূরার আগের সূরা হলো-_সূরা আম্বিয়া; যা শেষ হয়েছে সত্য ওয়াদা, শুর-শেষের আলোচনা সূরাটিকে এক সুতোয় গেথে দিয়েছে। রর টু আল্লাহ তাআলা পুরো সূরাটিতে তিন ক্যাটাগরির মানুষের ব্যাপারে কথা বলেছেন--কাফির, দোদুল্যমান মুসলিম ও সাচ্চা ঈমানদার। আর তাদের কার কী করণীয়, সেই নির্দেশনাও দিয়েছেন। প্রথম ক্যাটাগরিতে থাকা মন্কার কাফির-মুশরিকদের সাবধান করা হয়েছে_-যাতে তারা হঠকারিতা বন্ধ করে এবং জাহিলি চিন্তাধারা থেকে বেরিয়ে আসে। তারা যাতে মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত বাদ দিয়ে নিজেদেরকে বিপদের হাত থেকে বাঁচায়। কারণ, এই বিপদ থেকে কেউ-ই ওদেরকে বাঁচাতে পারবে না। এমনকি ওরা যেগুলোর উপাসনা করে, সেগুলোও কোনো উপকারে আসবে না। দ্বিতীয় ক্যাটাগরি-দোটানায় পড়ে থাকা মুসলিমরা । এরা যতক্ষণ মুশরিকদের হাত থেকে নিরাপদ থাকে, ততক্ষণ আল্লাহর সাথে থাকে। আর ওদের কাছ থেকে যেই-না কোনো জুলুম-নির্যাতন আসে, অমনি আল্লাহকে ভুলে বসে। তাই আল্লাহ জানিয়ে দিলেন-_আল্লাহ যদি তোমাদের কোনো বিপদে ফেলতে চান, তবে কেউ তা ঠেকাতে পারবে না। আবার আল্লাহ তোমাদের উপকার করতে চাইলে, কেউ-ই তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তৃতীয় ক্যাটাগরিতে আছেন সাচ্চা ঈমানদাররা ৷ কুরাইশদের জুলুমের জবাব দিতে, আল্লাহ এই ক্যাটাগরির মানুষদেরকে হাতে অন্ত্র তুলে নেওয়ার অনুমতি দেন। অর্থাৎ সবার আগে এই সূরাটি নাধিল করে র অনুমতি বা আদেশ দেওয়া হয়। যাতে করে কাফিররা ধ্বংস হয়। আর আল্লাহর জমিনে পুরোপুরি কায়েম হয় আল্লাহর দ্বীন। চার
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।