Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

02 22 ৩391 দির নং আয়াত। মানুষ খুব তাড়াহুড়ো-প্রবণ। এই কথাটি কুরআনের বেশ কয়েকটি আয়াতে আল্লাহ নানানভাবে উল্লেখ করেছেন। ইমাম শানকিতি & বলেন- মানুষ যদিও স্বভাবগতভাবেই তাড়াহুড়ো-প্রবণ, তবু চেষ্টা করলে সে নিজেকে কিছুটা নিয়ন্ত্রণে রাখতে পারে। নিজেকে স্থিরতা ও ধৈর্যের প্রশিক্ষণ দিতে পারে। যেমনটা নফসের চাহিদা ও কামনা-বাসনার বেলায় দেখা যায়। কামনা-বাসনার প্রতি মানুষের স্বভাবগত ঝোঁক আছে সত্য, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করার সক্ষমতাও তার আছে। হিসেব করলে দেখা যাবে, মানুষ তার জীবনে যত ভুল করে, তার বেশিরভাগই তাড়াহুড়ো করার কারণে । এজন্য যতটা সম্ভব মনকে স্থিরতা শেখাতে হবে। এমনিতেই আমরা বাস করি এক অস্থির দুনিয়ায়_-যেখানে প্রতিনিয়ত ইস্যুর-পর-ইস্যু তৈরি হচ্ছে-_সেখানে নিজেকে স্থির না-রাখতে পারলে বিপদের শেষ নেই। অস্থিরতার প্রোতে কচুরিপানার মতোই ভেসে যেতে হবে। (দেখুন-_শানকিতি, তাফসীর, ৪/১৫২) এ-সূরার ৭ নং আয়াতে আল্লাহ বলেছেন: 5৯45 444 1421 ১5 তোমরা যদি না জানো, তা হলে যারা জ্ঞানী, তাদেরকে জিজ্ঞেস করো । ইমাম সাদি (রহ) বলেন-_এ আয়াতের মাধ্যমে দুটো বিষয়ে স্পষ্ট নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। (১) মূর্খ লোকদের কাছে কোনোভাবেই দ্বীনের কোনো বিষয়ে জানতে চাওয়া যাবে না। আর (২) মূর্খদের জন্য উচিত নয় আলিম সেজে লোকজনকে ভুলভাল জ্ঞান দেওয়া । তো, এখান থেকে আমরা বুঝতে পারলাম, হুজুর দেখলেই গলে যাওয়া যাবে না। আগে যাচাই-বাছাই করতে হবে সে আসলেই যোগ্য কি না। একজন সমঝদার আলিম হওয়ার জন্য যতটুকু পড়াশোনা দরকার, তা তার আছে কি না। এখন একজন সাধারণ মানুষ হিসেবে বা জেনারেল শিক্ষিত হয়ে আমি কীভাবে বুঝব_ অমুক হুজুরের পর্যাপ্ত পড়াশোনা আছে, কি নেই? আসলে মানুষের শিক্ষাদীক্ষা তার চালচলন ও আচরণের মধ্যেই ফুটে ওঠে। বক্তৃতায়, লেখনীতে তিনি যে বিষয়গুলো আপনার সামনে উপস্থাপন করছেন, এর কতটুকু তার নিজের জীবনে বাস্তবায়িত হয়েছে-তা দেখলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। এ ছাড়া ইসলামের মৌলিক বিষয়গুলোতে যদি কারও আকীদা-বিশ্বাসে গড়মিল থাকে, তবে তাদের ব্যাপারেও হতে হবে সাবধান। একইভাবে যেসব লোকজন দু-কলম পড়েই ছ-কলম লিখতে বসে যান, তাদেরও সাবধান হতে হবে। ওহির জ্ঞান এত সস্তা নয় যে, সাধ জাগলেই কথা বলা শুরু করে দেবেন। মানুষকে সঠিক পথ দেখানোর আগে নিজেকে সঠিক পথে চালানো আরও বেশি জরুরি। (দেখুন-_সা"দি, তাফসীর, ৫১৯)

— পৃষ্ঠা ১৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।