১৩ এক-নজরে কূরআল কিয়ামাত বাস্তবায়িত হওয়ার কথা-_“সত্য ওয়াদা | অচিরেই বাস্তবায়িত হবে।” আল্লাহর রাসূল ঞ্ট আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া শুরু করলেন। আর মুশরিক নেতারা শুরু করল রাসূলের বিরোধিতা । এই দুই পক্ষের দ্বন্দের কথা উঠে এসেছে এই সূরাতে। মুশরিকরা রাসূলের বিরোধিতা করতে গিয়ে নানা অমূলক কথা বলত। সেই সাথে তুলে ধরত নানা সংশয়-সন্দেহ ও আপত্তি । আর সেগুলো দিয়ে অন্যান্য মানুষকে রাসূলের থেকে দূরে সরিয়ে রাখত। এই সূরাতে তাদের ওসব ভ্রান্ত যুক্তির জবাব দেওয়া হয়। তারা রাসূলের ব্যাপারে যে চক্রান্ত করছে, সে-সম্পর্কে তাদেরকে সাবধান করে দেওয়া হয়। তার বিরোধিতা করলে ফল যে জুন্দর হবে না, এ-বিষয়টিকে আল্লাহ জোর দিয়ে বুঝিয়ে দেন। আগেকার জাতিগুলোর ইতিহাসও তুলে ধরা হয়েছে এখানে। তাদের নবিরাও যে বাকি সকলের মতো মানুষ ছিলেন, সেটি পরিষ্কার করে বলা হয়েছে। তাই তোমাদের নবির মধ্যেও মানবীয় বৈশিষ্ট্য থাকবে, এটাই স্বাভাবিক। পরিশেষে কাফিরদেরকে আল্লাহ মনে করিয়ে দেন-_যে ব্যক্তিকে তোমরা নিজেদের জন্য বিপদের কারণ ভাবছো, তিনি আসলে তোমাদের জন্য রহমতস্বরূপ। সবমিলিয়ে, তাওহীদ, আখিরাত ও রিসালাত-ইসলামের এই মৌলিক তিনটি বিষয়ের বিস্তারিত রূপ তুলে ধরতেই এই নাধিল করা হয়। ইট (দেখুন-_আলুসি, রূহল মাআনি, ৯/৩)
— পৃষ্ঠা ১৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।