Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

৮০ ১৩০ এব নজরে কর সান ১) মুসা ও হারুন &, ফিরআউনকে গিয়ে বললেন: "আমরা তোমার কাছে তোমার রবের পরগাঘ নিয়ে এসেছি। শান্তি তার ওপরেই বর্ষিত হবে, যে সঠিক পথনির্দেশনা অনুসরণ করবে ।' কিন্ত ফিরআউন সঠিক পথ অনুসরণ করতে অস্বীকৃতি জানাল। তখন মুসা ৮ ফিরআউনকে তাঁর মু'জিযাগুলো দেখালেন এক-এক করে। সেসব দেখে ফিরআউন মুখ বাঁকিয়ে বলল, এগুলো সব জাদু। মুসা, তুমি দিন-তারিখ ঠিক করো, সেদিন আমার জাদুকররা তোমার জাদুর মোকাবিলা করবে । ফিরআউনের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে, মুসা ৮» বছরের একটি উৎসবের দিন বেছে নিলেন। ওই উৎসব ঘিরে প্রতি-বছর প্রচুর লোকজন জড়ো হয়। এটাই বড় সুযোগ । বহু মানুষের সামনে আল্লাহর দ্বীনের সত্যতা প্রমাণ হবে, আর মিথ্যার অনুসারীদের ভাঁওতাবাজি ফাঁস হবে। অগণিত মানুষের কাছে পৌঁছে যাবে তাওহীদের দাওয়াত। মুসা & ঠিক এই সুযোগটি ই কাজে লাগালেন। ধরা যাক, কোনো পাবলিক-ইভেন্টে আপনি কথা বলবার সুযোগ পেলেন। আপনিও কিন্তু চাইলেই কথার ফাঁকে ফাঁকে_উদাহরণ হিসেবে- মানুষকে ভালো কাজের নসিহত করতে পারেন। আল্লাহর পথে আহ্বান জানাতে পারেন। (দেখুন-_মুসলিম, ২৬৬৪; ইবনু তাইমিয়া, মাজমুউল ফাতাওয়া, ৮৩১৯) :$. আল্লাহ তাআলা সিনাই পাহাড়ে মুসা &»-এর সাথে কথা বললেন। তাঁকে নূবুওয়াতের দায়িত্ব বুঝিয়ে দিয়ে আদেশ দিলেন: মুসা, ফিরআউনের কাছে যাও। তাকে বলো আমার ওপর ঈমান আনতে। একটু চিন্তা করুন, ফিরআউন যেখানে মুসা ৬-কে হন্যে হয়ে খুঁজছে-পেলেই হত্যা করবে সেখানে ফিরআউনের কাছেই পাঠানো হচ্ছে তাঁকে! তবু মুসা &, শোনা-মাত্র মেনে নিলেন। আর দুআ করলেন: “রব আমার, আমার বুকটা প্রশস্ত করে দাও, আমার কাজ আমার জন্য সহজ করে দাও, আর আমার জিভের জড়তা দূর করে দাও-_যাতে তারা আমার কথার মর্ম বুঝতে পারে।” শুরুতেই তিনি বুক প্রসারিত করে দিতে বললেন। কেন? তিনি আসলে নিজেকেই একটা রিমাইন্ডার দিলেন: তাঁর হৃদয় যেন এই সত্য সব সময় মনে রাখে, আল্লাহর ইচ্ছার বাইরে গিয়ে জগতের কেউই তাঁর কোনো ক্ষতি করতে পারবে না। এই বিশ্বাসই তাঁকে সাহস জোগাবে। (দেখুন-_ভিরমিযি, ২৫১৬) :: মুসা গ্র যখন ছোট ছিলেন, তখন না-বুঝে একবার জ্বলন্ত কয়লার টুকরো মুখে দিয়ে ফেলেন। প্রায় সঙ্গে সঙ্গেই তাঁর জিভ পুড়ে যায়। সে-কারণে স্পষ্টভাবে কথা বলতে পারতেন না। তিনি কিন্তু আল্লাহর কাছে জিহ্বার জড়তা পুরোপুরি সারিয়ে দেওয়ার জন্য দুআ করেননি। বরং অল্প সময়ের জন্য জড়তাটুকু দূর করে দিতে বললেন। অথচ তিনি দুআ করলে, আল্লাহ তাঁকে পুরোপুরিই সুস্থ করে দিতেন। এখান থেকে বোঝা গেল-_-নবিরা নিজের চেয়ে ছ্বীনের স্বার্থকেই বেশি প্রাধান্য দিতেন। অথচ আমরা! আমাদের প্রায়োরিটি লিস্টগুলো কেবলই যেন দুনিয়া আর দুনিয়ার চাকচিক্য দিয়ে বোঝাই! (দেখুন-তাবারি, তাফসীর, ১৫/৫৩; ইবনু আবী হাতিম, তাফসীর, ৭/৪২১)

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।