শিশটি শিশিশশিশ| একনজরে কুরআন মে ভূমিকা এ উবাদা ইবনুস সামিত ,&% বলেন, 'যখন কেউ হিজরত করে মদীনায় আসত, তখন নবি তাকে আমাদের মধ্যে কোনো এক সাহাবির কাছে দিয়ে দিতেন, যাতে সে তাকে কুরআন শেখায়।' তিনি আরও বলেন, "মসজিদে নববিতে কুরআন তিলাওয়াতের শব্দে একপ্রকার গুঞ্জন সৃষ্টি হতো, এমনকি নবি স্ক তাদেরকে নির্দেশ দিয়েছিলেন_ তোমরা আওয়াজ একটু নিচু করো, যেন একে অপরের সঙ্গে শব্দ মিশে বিভ্রান্তি সৃষ্টি না হয়।' (দেখুন-_বুখারি, ৪৯৯৮; ইবনু মাজাহ, ১৭৬৯) যুরকানি, মানাহিনুল ইরফান, ১/২৪১, ২৪৭) উপরিউক্ত আলোচনা থেকে বোঝা যায় যে, রাসূল গুই-এর জীবদ্দশায় অসংখ্য সাহাবি কুরআন হিফজ করেছিলেন। মুহাজিরদের মধ্যে ছিলেন- চার খলীফা : আবু বকর, উমর, উসমান, আলি এবং তালহা ইবনু উবাইদিল্লাহ, সা'দ ইবনু আবী ওয়াক্কাস, আবদুল্লাহ ইবনু মাসউদ, হুযায়ফা ইবনুল ইয়ামান, সালিম মাওলা আবী হুযায়ফা, আবু হুরায়রা, আবদুল্লাহ ইবনু উমর, আবদুল্লাহ ইবনু আব্বাস, আমর ইবনুল আস, আবদুল্লাহ ইবনু আমর, মুআবিয়া, আবদুল্লাহ আর আনসারদের মধ্যে ছিলেন-_উবাই ইবনু কা'ব, যাইদ ইবনু সাবিত, মুআয ইবনু জাবাল, আবুদ দারদা, মুজাম্মা' ইবনু হারিসা, আনাস ইবনু মালিক, আবু যাইদ ৮&। মোট কথা, ইসলামের প্রথম যুগে কুরআন মুখস্থ করার ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়, কারণ তখন লেখাপড়া জানা লোকের সংখ্যা ছিল খুব কম। আরবদের প্রাকৃতিক স্মরণশক্তি অত্যন্ত প্রখর ছিল, যার ফলে তারা সহজেই কুরআন সংরক্ষণ ও প্রচার করতে সক্ষম হয়। এই পদ্ধতির মাধ্যমেই কুরআনের সুরা ও আয়াতসমূহ আরবের সর্বত্র ছড়িয়ে পড়ে। (দেখুন-_যুরকানি, মানাহিলুল ইরফান, ১/২৪২-২৪৩) যেভাবে কুরআন লিপিবদ্ধ করা হতো _____ ___ তবে নবি ঞ্-এর যুগে যে কুরআন কেবল মুখস্থই করা হয়েছিল, তা নয়। বরং লিখিতও হয়েছিল। নবি ঞ& কুরআনের সংরক্ষণকে অত্যন্ত গুরুত্ব দিয়েছিলেন। তাই লেখা ও মুখস্থ করা-উভয় ক্ষেত্রেই যত নেওয়া হয়েছিল। নবি প্র নিজে ওহি লেখার জন্য বিশেষ লেখক নিয়োগ করেছিলেন। যখনই নতুন আয়াত নাধিল হতো, তিনি ওহি-লেখকদের ডেকে বলতেন, যেন তা লেখা হয় এবং নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করা হয়। এর ফলে কুরআন শুধু মুখস্থ নয়, বরং লিখিত আকারেও সংরক্ষিত ছিল। ওহি-লেখকদের নাম : তালিব, মুআবিয়া ইবনু আবী সুফিয়ান, উবাই ইবনু কা'ব, যাইদ ইবনু সাবিত »ঞ প্রমুখ । সাহাবিগণ বিভিন্ন বস্তুতে কুরআন লিখতেন; যেমন : খেজুর গাছের পাতা, চামড়া ও পাথরের টুকরো পশুর হাড়, বিশেষত কাঁধের হাড়। এরপর এই সমস্ত লিখিত অংশ রাসূল প্্ট-এর ঘরে সংরক্ষিত থাকত। তবে তখনো কুরআন একত্রিত করে এক খণ্ড পুস্তক বা মুসহাফ হিসেবে লিপিবদ্ধ করা হয়নি। তবে যা-কিছু লিপিবদ্ধ হতো, সেখানকার কুরআনের আয়াত ও সুরার
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।