Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

| উর আল্লাহর হুকুমে গর্ভধারণ করলেন মারইয়াম ৬ । কিন্তু, পাড়া-প্রতিবেশী যদি টের পায়-স্বামী নেই, অথচ মারইয়াম গর্ভবতী, তা হলে কেমন হবে ব্যাপারটা! । বিচ্ছিরি কথা-বার্তা শোনাবে, চরিত্রে কালো দাগ বসাবে। তিনি তখন লোকালয় ছেড়ে চলে গেলেন দূরের এক জায়গায়-উঁচু কোনো পাহাড়ে । একটা খেজুর গাছের গুঁড়িতে বসে পড়লেন। বিড়বিড় করে বললেন: হায়, আমি যদি মরে গিয়ে স্মৃতি থেকে হারিয়ে যেতাম!' তখন পাহাড়ের নিচ থেকে এক ফেরেশতা ডাকলেন তাকে। সান্তনা দিয়ে বললেন: “মারইয়াম, একদম দুশ্চিন্তা করবেন না। আপনার রব আপনার জন্য একটা নদী বানিয়ে দিয়েছেন। ওটা আপনার আওতায় থাকবে আপনি বয়ে চলতে বললে বয়ে চলবে। থামতে বললে থেমে যাবে । আর এই যে খেজুর গাছ, ওটার ডাল ধরে ঝাঁকি দিন, টুপটাপ পাকা খেজুর পড়বে । সুতরাং সেসব খেজুর খান, নদী থেকে পান করুন, আর চোখ জুড়ান।' এখান থেকে কোনো কোনো তাফসীর বিশেষজ্ঞ মত দিয়েছেন যে__ গর্ভবতী কিংবা সদ্য-মা-হওয়া নারীদের জন্য, খেজুর অত্যন্ত উপকারী খাবার। বর্তমানে দেখা যাচ্ছে, ডাক্তাররাও গর্ভবতী মহিলাদের নিয়মিত খেজুর খেতে বলেন। খেজুর একদিকে মায়ের পুষ্টি ও শক্তি জোগান দেয়, তার শারীরিক দুর্বলতা ও মুড-সুইং কাটাতে ভালো ভূমিকা রাখে, অন্যদিকে সন্তান ভূমিষ্ঠ হবার পথ পিচ্ছিল রাখে । ফলে নরম্যাল ডেলিভারির সম্ভাবনাও অনেক বেড়ে যায়। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি কুরআনকে মানুষের জন্য শিফা হিসেবে পাঠিয়েছেন। (দেখুন-_-বাগাবি, তাফসীর, ৫২২৬) এ-সুরায় ইয়াহইয়া ৬্১-এর বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেছেন: “সে ছোটো থাকতেই তাকে দিয়েছিলাম আসমানি কিতাবের মর্ম বোঝার ক্ষমতা । আমার পক্ষ থেকে কোমলতা ও পরিশুদ্ধি। আর সে ছিল আল্লাহর ভয়ে ভীত ও পিতামাতার অনুগত। সে অহংকারী অবাধ্য ছিল না। শান্তি তার ওপর-_-যেদিন তার জন্ম হয়েছে, যেদিন সে মারা যাবে, আর যেদিন তাকে জীবিত করে ওঠানো হবে।” সুফিয়ান ইবনু উয়াইনা ঞ্৯ বলেন: একজন মানুষ তিন অবস্থায় নিজেকে সবচেয়ে অসহায় ও একলা অনুভব করে। ১. যেদিন সে জন্ম নেয়। কেননা, মায়ের গর্ভে যে-জগতটা এতদিন সে দেখেছে, এখন পুরোপুরি ভিন্ন একটা জগতে তার আগমন হলো। ২. যেদিন সে মারা যাবে। কারণ, কবরের জগৎটা তার বড্ড অপরিচিত। আর ৩. যেদিন তাকে কবর থেকে পুনরায় ওঠানো হবে। সেদিন নিজেকে সে আবিষ্কার করবে কোটি কোটি জনতার ভেতর। কিন্তু হায়! কেউ কারও সাথে কথা বলছে না, তাকাচ্ছেও না। তো, এই তিনটি করুণ মুহূর্তের ব্যাপারে আল্লাহ তাআলা ইয়াহইয়া ঈ-কে অভয় দিয়েছেন। সুতরাং, দু-চোখ বুজে একটু গভীর ভাবনায় ডুব দিন তো- আপনার সামনে-পড়ে-থাকা বাকি দুটি সময়ের একাকিত্ব টের পাচ্ছেন কি? যদি পেয়ে থাকেন, তবে এখনই নিজেকে বদলে ফেলার চেষ্টায় নেমে পড়ুন। তা হলে আপনার জন্যও থাকবে এই ংবাদ : “শান্তি আপনার ওপর--যেদিন আপনার জন্ম হয়েছে, যেদিন আপনি মারা যাবেন, আর যেদিন আপনাকে জীবিত করে ওঠানো হবে।" (দেখুন-তাবারি, তাফসীর, ১৫/৪৮২)

— পৃষ্ঠা ১২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।