৮১২২ এক-নজর্বে কুরআন সুরাটি কোন পরিস্থিতিতে নাধিল হয়েছে তা দেখতে গেলে-এর নাধিলের পরের সময়টা দেখতে হবে। মক্কার কুরাইশদের অত্যাচারের মাত্রা তখন ভীষণ তীত্র। নির্যাতন আনতে কুরাইশদের দুজন নেতা সেখানে হাজির। সেখানকার বাদশাহ নাজাশি তখন িষ্টান ছিলেন। তার কাছে ওই দুজন গিয়ে কানপড়া দিতে লাগল । মুসলিমরা ঈসা »-কে নিয়ে বদ ধারণা পোষণ করে-_এমন মিথ্যে অভিযোগও করল তারা । নাজাশি তাদেরকে তলব করে ব্যাপারটা জানতে চাইলেন। মুসলিমদের পক্ষ থেকে জাফর ৬ কথা বললেন। এসব ব্যাপারে সূরা মারইয়ামে যেমন বিবরণ এসেছে আর নবিজি যা শিখিয়েছেন, তার সবটা বললেন তিনি। সবকিছু শুনে নাজাশি বুঝতে পারলেন_ এটি অবশ্যই আল্লাহর কালাম । আর ঈসা ৯৮-এর ব্যাপারে কুরআন যা বলেছে, তা-ই সম্পূর্ণ ঠিক। তখন তিনি মুসলিমদেরকে নিরাপত্তা দিলেন, কাফিররা ফিরল খালি হাতে। এ ছাড়া এই সূরার আরেক অংশে দেখানো হয়_নিজ গোত্রের অত্যাচার থেকে বাঁচতে ইবরাহীম * নিজের ঘর ছেড়েছিলেন। এই দুটো ঘটনাকে এক সুতোয় গাঁথলে বোঝা যায়_ইবরাহীম ৯৯-এর মতো মুসলিমদেরও ঘর ছাড়বার ইঙ্গিত দেওয়া, এবং ঘর ছাড়বার পর নাজাশির সামনে কী জবাব দিতে হবে, তা শেখাতেই যেন কুরআনের এ-সূরাটি নাযিল হয়েছিল। (দেখুন--ইবনু হিশাম, আস-সীরাহ, ১/৩৪৪: আবু নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ১/১১৫)
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।