খিষির "১ একটার-পর-একটা সিদ্ধান্ত নিচ্ছিলেন, আর মুসা ৯-এর খটকা একটু একটু করে বেড়ে চলছিল। ভালো একটি নৌকো ফুটো করে দেওয়া, একটি বালককে হত্যা করা. বিনা-পয়সায় ভাঙা-দেয়াল মেরামত করে দেওয়া-এর কোনোটিই মুসা ২৪-এর বোঝা-পড়ার সঙ্গে যাচ্ছিল না। কেননা, তিনি ঘটনাগ্তলো দেখছিলেন বাহ্যিক দিক বিবেচনায়। অপরদিকে খিষির ৬ ঘটনাগুলো দেখছিলেন অন্তরের চোখ দিয়ে, আল্লাহর-জানানো জ্ঞানের আলোকে । আমাদের প্রতিদিনকার জীবন-যাপনেও আমরা এরকম বহু ঘটনার সাক্ষী হই-যেগুলোর ভেতরের ব্যাপারটা আমাদের অজানা। আল্লাহর পরিকল্পনা মোটেও ধরতে পারি না। তাই আমরা চটে যাই। “আমার সাথেই কেন এমন হচ্ছে? কেন এটা, কেন ওটা' ইত্যাদি। আল্লাহ আমাদেরকে মুসা ৬-এর মাধ্যমে শেখালেন যে__ঘটনা পুরোটা ঘটবার আগেই প্রতিক্রিয়া জানানো উচিত নয়। আবার এটাও শেখালেন-_ দুনিয়াবি জ্ঞান কোনো জ্ঞান নয়। অর্থনীতি, সমাজবিজ্পীন, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন কিংবা প্রাকৃতিক বিজ্ঞান_এগ্ুলোর কোনোটিই সুন্দর সিদ্ধান্ত নেবার রসদ নয়। কুরআনের ভাষায় এগুলোকে বলা হয় 'যন্ন-_তথা 'আন্দাজ-অনুমান (হাইপোথেসিস)'। এ জন্যই অনেক সময় একজন আলিমের চিন্তা ও সিদ্ধান্তের সাথে কথিত বুদ্ধিজীবীদের চিন্তা খাপ খায় না। কেননা, একজন আলিম চিন্তা করেন ওহির জ্ঞানের আলোকে, আর বুদ্ধিজীবী তো চিন্তা করে হাইপোথিসিসের ভিত্তিতে । আসলে মানুষের বুদ্ধি বা ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি যেখানে শেষ, ওহির হাকীকত ঠিক ওখান থেকেই শুরু হয়। (দেখুন__সূরা আলে ইমরান, ৩:৬৬; সূরা ইসরা, ১৭:৮৫; সূরা রূম, ৩০:৬-৭) :(. যুবকদের জন্য প্রকৃতির নিয়ম বদলে গিয়েছিল। তাদের ঘুম ভেঙে যাবে, বা ঘুমে ব্যাঘাত ঘটকে_-এটা আল্লাহ চাননি। হায়াত যেখানে কমবেশ একশ বছর-_সেখানে ঘুমের রাজ্যেই কেটে গেল তিন শতাব্দী। ঘুমন্ত অবস্থায় বারবার তাদের পাশ ফিরিয়ে দিতেন-_যাতে এই লম্বা সময়ে তারা মাটির মধ্যে ডেবে না যায়। তার মানে, আল্লাহর হুকুম যথাযথভাবে মেনে চললে, আল্লাহ আপনার জন্য অসম্ভব জিনিসও সম্ভব করে দেবেন। বিপদের মুখে আপনাকে সুরক্ষা দেবেন। মজার ব্যাপার হলো-হিজরতের সময় আমাদের নবিজিও কিন্তু একটি গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন। তিনি গুহায় ঢোকার পরপরই একটি মাকড়সা তরতর করে জাল বুনে ফেলে। মাকড়সার সেই জাল দেখেই কাফিররা ধাঁধায় পড়ে গিয়েছিল। সুতরাং, আল্লাহ যাদের সঙ্গী হয়, তাদের আর কীসের ভয়! (দেখুন আবু দাউদ, ১৫১৮; ইবনু মাজাহ, ৩৮১৯)
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।