Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

কুরআন মাজীদ লিখিত আকারে সা হওয়ার ক্ষেত্রে তিনটি ধাপ অতিক্রম করেছে-১ম ধাপ: নবি *.-এর যুগ, ২য় ধাপ: আবু বকর ,&-এর যুগ, ৩য় ধাপ : উসমান এ-এর যুগ । আর এই শেষ ধাপে যখন সংকলন করা হয়, তখন কুরআনের অনেকগুলো প্রতিলিপি তৈরি করে বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। ১ম ধাপ : নবি &-এর যুগে_____________________- নবি 4£-এর যুগে কুরআন সংকলনের প্রথম এবং প্রধান উপায় ছিল-মুখস্থ করা ও হৃদয়ে ধারণ করা। কারণ, নবি খু ছিলেন একজন 'উম্মি' অর্থাৎ যিনি লিখতে-পড়তে জানতেন না। আর তিনি এমন এক জাতির মধ্যে প্রেরিত হয়েছিলেন, যারা মূলত মুখস্থ বিদ্যার ওপরই নির্ভর করত। আবার সে সময় লেখার উপকরণও সহজলভ্য ছিল না। তাই মূলত সাহাবিরা কুরআন মুখস্থ করাকেই প্রাধান্য দিতেন। এটি ছিল তখনকার আরবদের সাধারণ রীতি। তারা তাদের কবিতা, বংশপরিচয়, গৌরবগাঁথা এবং ধতিহাসিক ঘট নাগুলো মুখস্থ রাখত। নবি &&-এর কাছে যখন ওহি আসত, তখনই তিনি তা মুখস্থ করে নিতেন। ফলে কুরআন সংরক্ষণের সবচেয়ে নিরাপদ জায়গা ছিল- নবি প্৯-এর স্মৃতিশক্তি, যেখানে কোনো ভুল-্রান্তি বা পরিবর্তনের আশঙ্কা ছিল না। তদুপরি, অতিরিক্ত সতর্কতা হিসেবে প্রতি বছর রমাদান মাসে তিনি জিবরীল »-এর কাছে সম্পূর্ণ কুরআন তিলাওয়াত করতেন। নবি ঞ্-এর ইন্তেকালের বছরে তিনি জিবরীল *&-এর সঙ্গে পূর্ণ কুরআন দুবার খতম করেন। সাহাবায়ে কেরাম ৯-ও কুরআনের ব্যাপারে ছিলেন অত্যন্ত যত্রশীল। তারা কুরআন মুখস্থ করা ও সংরক্ষণ করার ক্ষেত্রে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করতেন। কুরআন অধ্যয়ন ও বোঝার জন্য তারা ছিলেন অধীর আগ্রহী । কে কতটুকু কুরআন মুখস্থ করেছেন, তার ভিত্তিতে তাদের মাঝে মর্যাদার পার্থক্য হতো। এমনকি কোনো কোনো নারী সাহাবির জন্য তার বিয়ের মোহর হতো একটি কুরআনের সূরা, যা তার স্বামী তাঁকে শেখাতেন। তারা ঘুমের আরাম ও বিশ্রাম ত্যাগ করে রাত জেগে কুরআন তিলাওয়াত করতেন। গভীর রাতে কেউ সাহাবায়ে কেরামের ঘরের পাশ দিয়ে গেলে শুনতে পেতেন কুরআন তিলাওয়াতের শব্দ, যা মৌমাছির গুঞ্জনের মতো প্রতিধ্বনিত হতো। রাসূলুল্লাহ তাঁদের মধ্যে কুরআনের প্রতি এই ভালোবাসা ও যত্ব আরও দৃঢ় করতেন। তিনি তাঁদের কাছে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ ওহি পৌঁছে দিতেন এবং দূরবর্তী সাহাবিদের কাছে কুরআন শিক্ষার জন্য প্রতিনিধি পাঠাতেন। যেমন : তিনি মদীনায় হিজরতের পূর্বে মুসআব ইবনু উমাইর ও ইবনু উম্মি মাকতুম ৬৯-কে পাঠান, যাতে তারা মদীনাবাসীদের ইসলাম শেখান এবং কুরআন তিলাওয়াত করান। একইভাবে, হিজরতের পর তিনি মক্কায় মুআজ ইবন জাবাল ৬-কে পাঠান, যাতে তিনি মানুষকে কুরআন মুখস্থ করান ও তিলাওয়াত শেখান।

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।