Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

১১৬ এব১-নজবে কুরআন ] ২ সুসংবাদ দেন যে, তাদের জন্য ্ আছে সুন্দর প্রতিদান।” আর অর সূরা কাহফ-ও শর হয়েছে ১ এ এর শেষে এই সুন্দর প্রতিদান মক্কার কুরাইশদের মাথায় ফন্দি চাপল-_মুহাম্মাদ প্ট-কে ওরা ভুয়া প্রমাণ করবে। ভুয়া মানে, তিনি আল্লাহর নবি নন-__তা প্রমাণ' করবে। কিন্তু মুশকিল হলো, ওরা তো নিরক্ষর জাতি। আসমানি কিতাব-পত্র পড়া তো দূরে থাক, কোনোদিন ছুঁয়েও দেখেনি। তা হলে নবিজিকে আটকাবে কেমন করে? সলা-পরামর্শ সেরে ওরা দেখেশুনে দুজন চালাক-চতুর লোককে মদীনায় পাঠাল। একজনের নাম নাদর ইবনু হারিস, আরেকজন উকবা ইবনু আবী মুআইত। মদীনায় পাঠানোর কারণ-_সেখানে ইহুদিরা বসবাস করে, যাদের ভান্ডারে আছে তাওরাত। তাদের থেকেই শিখে আসবে কী কী জিজ্ঞেস করে নবিজিকে ধাঁধায় ফেলা যায়। হাল-বৃত্তান্ত জেনে মদীনার ইহুদিরা শিখিয়ে দিলো তিনটি প্রশ্ন। এগুলোর জুতসই জওয়াব দিতে পারলেই তবে সে নবি, নইলে না। প্রথম প্রশ্ন: গুহাবাসী যুবকদের ঘট নাটা কী? দ্বিতীয় প্রশ্ন: যুল-কারনাইনের গল্পটাই-বা কেমন? আর তৃতীয় প্রশ্ন: রূহ কী জিনিস? নবিজিকে এই তিন জিজ্ঞাসার উত্তর জানাতেই আল্লাহ এই সূরাটি নাযিল করেন। (দেখুন__তাবারি, তাফসীর, ১৫/১৪৩-১৪৪)

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।