Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

্ু করে কুন 5 ১ “তোমার রব যাকে চান, তাকে জীবিকা বাড়িয়ে দেন, আবার কখনো কমিয়ে দেন। তাঁর বান্দাদের ব্যাপারে তিনি সব জানেন, দেখেন।” এ আয়াত নিয়ে ইমাম ইবনু কাসীর &১-এর একটি কেইস-স্টাডি আমরা তুলে ধরব। তিনি লিখেছেন: 'আল্লাহ খুব ভালো করেই জানেন ও বোঝেন-_কার ধন-দৌলত দরকার, আর কার গরিব থাকাই ভালো। কোনো কোনো বান্দার জন্য দরিদ্রতাই উত্তম। কেননা, সে যদি ধনী হতো, তা হলে তার দ্বীন ক্ষতির মুখে পড়ত। আবার কোনো কোনো বান্দার ক্ষেত্রে টাকা-পয়সাওয়ালা হওয়াই ভালো। কেননা, সে গরিব হলে তার দ্বীন ঝুঁকিতে পড়ত। এর বাইরেও আরেকটা দিক আছে । ধন-দৌলত কারও কারও জন্য হতে পারে মারাত্বক পরীক্ষা। আবার দরিদ্রতা হতে পারে ভীষণ কোনো শাস্তি। কাজেই, আমরা জানি না- প্রাচুর্য বা দরিদ্রতা আমাদের কার জন্য কী হিসেবে আসবে। তাই সব সময় আল্লাহর দরবারে আশ্রয় চাইতে হবে। (দেখুন- ইবনু কাসীর, তাফসীর, ৩/৩৭) এ-সূরায় বনী ইসরাঈলকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন: “তোমরা অবাধ্যতার পুনরাবৃত্তি করলে আমিও শাস্তির পুনরাবৃত্তি করব; আমি জাহান্নামকে চরম অবাধ্য লোকদের জন্য কারাগার বানিয়ে রেখেছি।” ইমাম সা"দি & এ আয়াতের চমৎকার একটি রিফ্লেকশন তুলে এনেছেন। তিনি বলেন: “এখানে মুসলিম উম্মাহর জন্য একটি সতর্কবার্তা আছে। তারা যদি লাগাতার গুনাহে জড়ায়, তবে বনী ইসরাঈলের মতো তাদেরকেও একই পরিণতি ভোগ করতে হবে। আল্লাহর সুন্নাহ তথা রীতি কখনো বদলায় না। কাজেই, যদি কখনো দেখেন কাফির বা জালিমরা মুসলিমদের ওপর খবরদারি করছে, তখন বুঝে নেবেন ওটা মুসলিমদের পাপের ফল। মুসলিমদের কৃতকর্মের কারণেই আল্লাহ তাদের ঘাড়ে শান্তি চাপিয়ে দিয়েছেন। মুসলিমরা যদি আল্লাহর কুরআন আঁকড়ে ধরে, আর নবিজির সুন্নাহ অনুসরণ করে, তা হলে আল্লাহ তাদেরকে দুনিয়ায় ফের প্রতিষ্ঠিত করবেন, আর শক্রদের ওপর তাদেরকে বিজয় দেবেন।" (দেখুন_সা'দি, তাফসীর, ৪৫৩)

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।