কল কা পা ০41 বিিলিবেধ মনে লা ঢাদের সে জী ্ বা বশ আল্লাহর রাসূল ঞ্-এর মুখ থেকে তাওহীদের বাণী প্রথম বের হবার পর কেটে গেছে বারোটি বছর। এই ১২ বছরে হাজারো ঝড়-ঝঞ্ধাট বয়ে গেছে। শুরুতে ঝড়ের মাত্রা মৃদু হলেও, সময় যত গড়িয়েছে, ঝড়ের গতিও তত বেড়েছে। একটা সময় মনে শেকড়সুদ্ধ উড়ে যাবে। নবিজি ও তাঁর সঙ্গী-সাথিরা বুঝি চিরতরে হারিয়ে যাবেন দুনিয়ার বুক থেকে। তবে না, তেমনটা হয়নি। আল্লাহ তাআলা তাওহীদের বাণীকে স্থিরভাবে টিকিয়ে রেখেছেন। কাফিরদের শত অত্যাচারের মুখেও রাসূল ও সাহাবিরা এক মুহূর্তের জন্যও তাওহীদের দাওয়াত থামিয়ে রাখেননি। গোটা আরবের এমন কোনো গোত্র অবশিষ্ট ছিল না-যাদের মধ্যে দু-চারজন ইসলাম গ্রহণ করেননি। এমনকি মদীনার শক্তিশালী দুটো গোত্র_আওস ও খাযরাজ নবিজির হাতে বাইআত নেন। নবিজিকে মদীনায় আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দেন। তখন এমন একটা অবস্থা হয়েছিল যে, মুসলিমরা নিজেদের জন্য আলাদা একটি রাষ্ট্রের স্বপ্ন দেখতেই পারে। তবে এটাও সত্য যে, কাফিরদের লাগাতার অত্যাচারে নবিজি শারীরিক-মানসিকভাবে ভীষণ কষ্টের মধ্যে ছিলেন। সব মিলিয়ে এই যখন অবস্থা_তখন আল্লাহ তাঁর হাবিবকে মি'রাজ করান। আর এই সূরা নাধিল করে মি'রাজের ঘটনাকে সত্য বলে স্বীকৃতি দেন। এতে করে পুরো মুসলিম উম্মাহ চাঙা হয়ে ওঠে। (দেখুন-__মুসলিম ১৬২, ১৬৪, ১৬৮; বুখারি ৩৮৮৭)
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।