এ-সুরার ১১২ নং আয়াতে আল্লাহ একটি জনপদের উদাহরণ তুলে ধরেন। সেই জনপদটি ছিল খুবই নিরাপদ ও প্রশান্ত। তাদের প্রয়োজনীয় সকল পণ্য আসত আশপাশের এলাকাগুলো থেকে। কিন্তু এটা যে একমাত্র আল্লাহর অনুগ্রহ, তারা তা মানতে চাইল না। তাই শাস্তি হিসেবে আল্লাহ তাদেরকে ভীষণ ক্ষুধা ও আতঙ্কজনক অবস্থার মজা ভোগ করতে দিলেন। এই হলো অকৃতজ্ঞতার ফল। তবে আল্লাহর শাস্তি আসার পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ__মানুষের কীর্তিকলাপ। একটা সমাজের রন্ধে রন্ধে যখন অন্যায়, অবিচার, জুলুম আর দুর্নীতি ছড়িয়ে পড়ে, তখন আল্লাহর পক্ষ থেকে এ-ধরনের শাস্তি এসে থাকে । আমরা টের পাই-_সারাদিন গাধার মতো খেটে মরি, অথচ চাল-ডাল কেনার পয়সা জোগাড় করতে হিমশিম খাই। এমনটা কেন হয় কখনো ভেবে দেখেছেন কি? এটা তখনই হয়, যখন গোটা সমাজ এভাবে অন্যায়ে লিপ্ত হয়। মানুষের জীবন থেকে বরকত উঠে যায়। তাই এই আয়াতটি আমাদের কেইস-স্টাডির জুতসই এক টপিক। সমাজের বর্তমান চিত্রের সাথে কুরআনের উদাহরণ মিলিয়ে দেখা ভীষণ জরুরি। (দেখুন- ইবনু মাজাহ, ৩৮১৯, ৪০২২ আবু দাউদ, ১৫১৮) এ-সূরায় আল্লাহ তাঁর নিয়ামাতের বর্ণনা দিতে গিয়ে, মৌমাছির কথা তুলে ধরেছেন এক জায়গায়। তিনি বলেছেন_-“তোমার রব মৌমাছির কাছে এই নির্দেশনা পাঠান: 'পাহাড়-পর্বত, গাছপালা ও মানুষের বানানো স্থাপনাগুলোতে ঘর বানাও। তারপর সব রকমের ফল থেকে খাও। আর তোমার রবের পথে অনুগত হয়ে চলো। মৌমাছির পেট থেকে বেরিয়ে আসে নানা রঙের পানীয়, যাতে রয়েছে মানুষের বিভিন্ন রোগ-ব্যাধির উপশম এতে চিন্তাশীল লোকদের জন্য বিরাট শিক্ষা রয়েছে ।” শুরুতেই একটা বিষয়ে খেয়াল করব আমরা। আল্লাহ তাআলা এখানে মৌমাছির জীবনের একটা উদ্দেশ্য ঠিক করে দিলেন। তার কাজ মধু আহরণ করা এবং সে তা-ই করে। সে কখনো মধু আহরণ ছেড়ে পিপড়ার গর্তে ঢুকে পিঁপড়া খেতে শুরু করে না। তার মানে, অত ছোট্ট একটা প্রাণীর জীবনেও যদি সুনির্দিষ্ট লক্ষ-উদ্দেশ্য থাকে, তবে পরের যে বিষয়টিতে আমরা নজর দিব তা হলো: ফলের রস কুড়োতে গিয়ে মৌমাছি ভীষণ খাটা-খাটনি করে। চাক বানানো থেকে শুরু করে দূর-দূরান্ত ঘুরে মধু জোগাড়_কী যে এক অসাধ্য কাজ! সেই অসাধ্য কাজটিই সে খুব যতনে, শিল্পীর মতো করে আঞ্জাম দেয়। এখান থেকে ইঙ্গিত মেলে-ছ্বীনের ওপর অটল থাকতে হলে মৌমাছির মতোই পরিশ্রমী হতে হবে। একবার যখন জন্মেছি, তখন আর অলস বসে থাকবার সুযোগ নেই। নিজের সময়গুলোকে ব্যয় করতে হবে প্রোডাষ্টিভ কাজে। এর পাশাপাশি লক্ষ রাখতে হবে ঈমান ও আমলের ওপর । কেননা, শুধু নিজের খেয়ে-পরে বাঁচা-_মানব জনমের উদ্দেশ্য কোনোভাবেই এতটা তুচ্ছ হতে পারে না। সেটা হলে মানুষ আর হাতি-ভেড়ার মাঝে কোনো তফাতই থাকত না। (দেখুন-_সূরা আলে ইমরান, ৩:১১০; মুসলিম, ২৬৯৯; আহমাদ, আল-মুসনাদ, ৭৭০১)
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।