Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

৭. আরবি ভাষার গভীর ্াম_____ কুরআন নাধিল হয়েছে আরবি ভাষায়। তাই এর গভীরতা বোঝার জন্য আরবি ভাষার বিশুদ্ধ জ্ঞান খুবই জরুরি। আরবি ব্যাকরণ, শব্দের গঠন, শব্দার্থ এবং সাহিত্য-অলংকার বুঝতে পারা কুরআনের সঠিক অর্থ অনুধাবন নিশ্চিত করে। কারণ, কুরআনে ব্যবহৃত হওয়া প্রতিটি শব্দ, বাক্যের গঠন, উপমা এবং কাব্যিক শৈলী বিশেষভাবে নির্দিষ্ট অর্থ বহন করে। এই কারণে, কুরআনের সঠিক ব্যাখ্যা বুঝতে আরবি ভাষার বিশুদ্ধ জ্ঞান অর্জন করা অত্যাবশ্যক। ৮. যুক্তি ও ইজতিহাদের সঠিক প্রয়োগ ___________ কুরআন বোঝার ক্ষেত্রে যুক্তি ও ইজতিহাদ ব্যবহার করা যেতে পারে, তবে তা অবশ্যই ইসলামের মূলনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। নিজের মতামত বা মনগড়া ব্যাখ্যা কখনোই গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা বলেছেন, 31596 405173555 ৬85535195০৮ 09৮6 ঞ ৮ টিন গা ও ১১56 ০:৮355 40১54180 2/557:5% ৫ “(ও গণমানুষ,) যারা ঈমান এনেছ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আর আনুগত্য করো তাঁর রাসূল ও তোমাদের কর্তৃত্বশালীদের। আর কোনো বিষয়ে মতবিরোধে জড়িয়ে পড়লে বিষয়টি আল্লাহ ও তাঁর রাসূলের কাছে পেশ করো, যদি আল্লাহ ও পরকালের ওপর তোমাদের ঈমান থেকে থাকে। এটিই ব্যাখ্যা-বি্লেষণের সবচেয়ে কল্যাণকর ও সুন্দর পদ্ধতি।” (সূরা নিসা, ৪:৫৯) এই আয়াত অনুসারে বোঝা যায়_কোনো বিষয়ের সমাধান পাবার জন্য প্রথমে দেখতে হবে কুরআন। তাতে পাওয়া না গেলে, দেখতে হবে নবিজির সুন্নাহ। তাতেও পাওয়া না গেলে আলিমদের কাছে তা উপস্থাপন করতে হবে। এরপরের ধাপ হলো কুরআন-সুন্নাহর মূলনীতি অনুযায়ী নিজের যুক্তি ও ইজতিহাদ পেশ করা। ৯. কুরআনের সর্বজনীন বার্তা বোঝা কুরআন একটি নির্দিষ্ট জাতি বা সময়ের জন্য নয়; এটি সকল যুগ, সকল জাতি এবং সকল মানুষের জন্য। তাই কুরআন বোঝার জন্য আমাদেরকে এর সর্বজনীন বার্তাকে সামনে রেখেই অধ্যয়ন করতে হবে। কুরআন আল্লাহর পক্ষ থেকে মানব-জাতির জন্য একটি মহা মূল্যবান সম্পদ। এটি বোঝার জন্য শুদ্ধ নিয়ত, সঠিক জ্ঞান এবং নির্ভরযোগ্য পদ্ধতির প্রয়োজন। কুরআনের গভীরতা উপলব্ধি করতে হলে এর প্রতিটি শব্দ, বাক্য এবং বার্তাকে গভীরভাবে বুঝতে হবে। যদি ক্ষেত্রে আলোর পথ দেখাবে এবং আখিরাতে সফলতা অর্জনের পথ সুগম করবে।

— পৃষ্ঠা ১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।