নিরাপত্তা হিসেবে, কখনো কখনো সত্তর হাজার ফেরেশতাও নেমে আসতেন। সামনে পেছনে পাহারা দিয়ে নামিয়ে আনতেন কুরআন। অথচ আফসোসের কথা-সেই কুরআনের সাথে আমাদের আচরণ কেমন? দু-চারপাতা বইপত্তর পড়েই আমরা একেকজন মুফাসসির বনে যাই। তারপর ইচ্ছে মতো রং মিশিয়ে কুরআন ব্যাখ্যা করা শুরু করি মাঠে-ময়দানে, মিশ্বারে, খানকায়। একবারও কি ভাবি আমরা- জ্ঞানের কমতি থাকার কারণে, যদি কুরআনের একটি হরফও আমাকে দিয়ে অপব্যাখ্যা হয়, তার ফলাফল কত ভয়াবহ? যে-কুরআনকে হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন, সেই কুরআন আমি ভুল ব্যাখ্যা করলাম_-এর চেয়ে অভিশাপের বিষয় আমার জন্য আর কী হতে পারে? (দেখুন--তাবারি, তাফসীর, ১/৭৮; তিরমিযি, ২৯৫১) আশা ও ভয়-__মুমিন-হৃদয়ের দুটো ভিন্ন দরজা; যেখান দিয়ে ঈমানের শীতলতা ঢোকে হৃদয়ে। খাঁটি মুমিন হওয়ার জন্য একইসাথে দুটো দরজাই খোলা রাখা জরুরি। তার মানে, আল্লাহর করুণার ব্যাপারে যেমন আশাবাদী থাকতে হবে, তেমনি তাঁকে ভয়ও করতে হবে। কেউ যদি ভাবে__'আল্লাহ তো বান্দার প্রতি পরম দয়াবান। ফলে আমি যা-ই করি না কেন, আল্লাহ আমাকে মাফ করে দেবেন। তা হলে সে নিশ্চিত বিপথগামী । কেননা, তখন তার গুনাহ করতে আর একটুও বাধবে না। যত অপরাধই করুক, সে ভাববে- আল্লাহ তো ক্ষমা করে দেবেনই। এভাবে আস্তে আস্তে সে চরম বেপরোয়া হয়ে উঠবে । এ কারণেই, যতবারই মাথায় আসবে আল্লাহ তো পরম দয়ালু, ততবারই ভাবতে হবে_তিনি চরম শাস্তি-দাতাও। আজকাল দেখবেন, আধুনিক শিক্ষিত ছেলে-মেয়েদের কেউ কেউ-কোনো অমুসলিম মারা গেলেও--“তার আত্মার মাগফিরাত কামনা করি' লিখে পোস্ট দেয়। অথচ কোনো অমুসলিমের জন্য ক্ষমা চাওয়া জায়েয নয়। হ্যাঁ, জীবিত থাকতে তার হিদায়াতের জন্য দুআ করা যাবে। কিন্তু মারা যাওয়ার পরে তার ব্যাপারে আর কোনো দুআ নয়। এভাবে ভুল শুধরে দিতে গেলে অনেকেই রেগে যায়। বলে বসে- “আল্লাহ তোমার মতো অত নিষ্ঠুর না যে, অ-মুসলিম বলে তাকে শাস্তি দেবেন। আল্লাহর দয়ার কোনো সীমারেখা নেই।' তার মানে, এরা আসলে ঈমানের মৌলিক বিষয়টাই বোঝে না। “আল্লাহ অত কঠোর নন, আল্লাহ অত রাগী নন'-_এই কথাগুলো বলার মাধ্যমে আল্লাহর প্রশংসা করা হচ্ছে না আসলে। বরং তাঁর আল-আসমাউল হুসনাকে অস্বীকার করা হচ্ছে। এরকম চিন্তা থেকে বের হয়ে আসা জরুরি। আল্লাহ একইসাথে পরম দয়ালু ও চরম শাস্তিদাতা। (দেখুন-_মুসলিম, ৯৭৬, ২৭৫৫)
— পৃষ্ঠা ১০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।