Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

982. ও কলা কী (%) থেকে। আরবিতে কৃহর বলতে কোনো প্রাণীকে পোষ মানানো বোঝায় (3509 £55)। উদাহরণস্বরূপ, আপনি একটা উটকে পোষ মানালেন, এখন সে পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে। আপনি বসতে বললে বসে, উঠতে বললে ওঠে । এমনকি, আপনি যদি উটটিকে কুরবানি করবার জন্য ছুরি হাতে নেন, সে আপনার দিকে গলা উঁচু করে দেবে। তো, কোনোকিছুর ওপর এরকম শতভাগ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকেই বলে কৃহর। আর সেখান থেকেই আল্লাহর কৃহহার নামটি এসেছে। তার মানে_আসমান-জমিনের সবকিছু তাঁর নিয়মের অধীন। যত শক্তিশালী জিনিসই হোক না কেন- সূর্যের মতো সুবিশাল নক্ষত্র কিংবা সাগরের উত্তাল তরঙ্গ__সবই তাঁর হুকুমের সামনে নত। দুনিয়ার যত বড় ক্ষমতাধর শাসকই হোক, আর হোক যত বড় স্বৈরশাসক-_আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে যেতে সে পারবে না। হয় সে নিশ্চিত ক্ষমতা হারাবে একদিন। অথবা মরণ এসে তার ঘাড় চেপে ধরবে। এভাবে কোনোকিছুই তাঁর নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে না। (দেখুন-_ঝাজ্জাজ, তাফসীর আসময়িল্লাহিল হুসনা, ৩৮)

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।