Ek Nojore Quran, এক নজরে কুরআন, মিজানুর রহমান আযহারী, B&W
/ ৬১০
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবিরা কুরআন বোঝার প্রতি ছিলেন খুবই মনোযোগী । ওহি নাযিল হতে-না-হতেই তারা ছুটে যেতেন আল্লাহর রাসূলের কাছে। প্রতিটি আয়াতের অর্থ, ব্যাখ্যা ও প্রয়োগ সম্পর্কে ভালোমত জেনে নিতেন। কুরআনের প্রতিটি শব্দ ও তৎসংক্রান্ত নির্দেশনা গেঁথে যেত তাদের হৃদয়ে। আর তাদের জীবনেও দেখা যায় এই মহান জ্ঞানের প্রতিফলন। সুতরাং, যেভাবে ব্যাখ্যা-বিশ্লেষণে চোখ রাখতে হবে। ৫. শানে নুযুল বা নাধিলের প্রেক্ষাপট জানা____ কুরআনের বহু আয়াত নির্দিষ্ট প্রেক্ষাপটে নাযিল হয়েছে। সেই প্রেক্ষাপট জানলে আয়াতের রা 5575217ধ ৷ বিষয়টা উদাহরণের মাধ্যমে বেশ স্পষ্ট হবে: সূরা মুজাদালার ১ নং আয়াতটি দেখুন_ ূ 25855916 ১৫০ 20040413585 83 & এও ও 1 91853 “আল্লাহ সেই মহিলার কথা ভালোভাবে শুনেছেন, যে তার স্বামীর ব্যাপারে তোমার সঙ্গে তর্ক করছিল আর আল্লাহর কাছে নালিশ পেশ করছিল। আল্লাহ তোমাদের দুজনের কথাই শুনছেন, নিঃসন্দেহে আল্লাহ সব শোনেন, দেখেন।” এই আয়াতটি খাওলা বিনতু সা'লাবা ৬্-এর ঘটনা নিয়ে নাধিল হয়েছে। তার স্বামী তাকে 'যিহার' পদ্ধতিতে তালাক দেন। যা ছিল অবৈধভাবে স্ত্রীর সঙ্গে সম্পর্ক ত্যাগের একটি প্রাচীন আরব প্রথা। তিনি আল্লাহর রাসূল ঞ-এর কাছে অভিযোগ করেন। এ বিষয়ে কোনো নির্দিষ্ট বিধান তখন পর্যন্ত কুরআনে ছিল না। তখন আল্লাহ এই আয়াত নাধিল করে যিহার-এর জন্য কাফফারা নির্ধারণ করেন। এই প্রেক্ষাপট না জানলে আয়াতের মূল বার্তা অনুধাবন করা বেশ কঠিন। তাই সঠিকভাবে কুরআন বুঝতে হলে শানে নুযুলগুলো ভালো করে জানতে হবে। ৬. নির্ভরযোগ্য প্রাচীন ও আধুনিক তাফসীর অধ্যয়ন করা কুরআনের অর্থ ও ব্যাখ্যা গভীরভাবে বুঝতে নির্ভরযোগ্য তাফসীর্রন্থ অধ্যয়ন করার বিকল্প নেই। তাফসীর হলো কুরআনের আয়াতের ব্যাখ্যা; যা আল্লাহর বাণীর প্রকৃত উদ্দেশ্য, শানে নুযুল (নাধিল হওয়ার প্রেক্ষাপট), শব্দের গভীর অর্থ, এবং তত্বগত বিষয় বিশ্লেষণ করতে সহায়ক। ইসলামের বিভিন্ন যুগে বহু জ্ঞানী ও প্রখ্যাত তাফসীরবিদ কুরআনের তাফসীর রচনা করেছেন। নিচে কয়েকটি নির্ভরযোগ্য তাফসীরের নাম দেওয়া হলো: (/ তাফসীরুত-তাবারি। (/ তাফসীরুস সা'দি। (৬ তাফসীরুল বাগাবি। (৫ রূহুল মাআনি। (৬ তাফসীর ইবনি কাসীর। (৬ মাআরিফুল কুরআন। (৬ তাফসীরুল কুরতুবি। €৫/ তাফহীমুল কুরআন।

— পৃষ্ঠা ১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।