Nantu Ghotok O Kachhim Kahini
/ ৩০
📝 লেখা 📖 পিডিএফ

নান্টু ঘটক নামে এক মস্ত মহাশয় বিয়ের খবর নিয়ে এল, বয়স যখন ছয় পাত্র আমার মস্ত মানুষ, তুলনা তার নাই বাপ নেই তার, মা নেই তার, নেইকো বহিন-ভাই একটি আছে পুষ্যি ছেলে, কিসের তাতে ভয়? তাড়িয়ে দিলে কী আসে যায়? আপন তো আর নয়! বৃদ্ধ বিবি একটি আছে, সে যদি হয় বোঝা, তাকেও দেবে বিদায় করে। তালাক দেওয়া সোজা। কন্যে ছিল, তারা সবাই গেছে শ্বশুরবাড়ি । তেমন হলে তাদের সাথেও করতে রাজি আড়ি। একটু বেশি বয়স হলেও নয় সে মরো-মরো মাত্র আমার বাপের চেয়ে দুই বছরের বড়ো। পছন্দ তো হতেই হবে, নইলে যাবে কল্লা! যেমন তেমন পোলা সে নয়, আগুনেরই গোল্লা!! ২৮

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।