কাছিম কাহিনী সিরিজ কাছিম কাহিনী সিরিজের কবিতাগুলি মূলত নূরানী চাপার পদ্যানুবাদ। তবে এ কথা স্বীকার করতেই হবে যে, নূরানী চাপার লেখার স্টাইলে ও ভাষায় যে মজা আছে, তা মূল নূরানী চাপা পড়ে তফাতটুকু বুঝে নেবেন। একদা বিনা স্তম্তে উচ্চ করিয়া রাখা মজবুত আকাশের নিচে সমতল পৃথিবীর কেন্্রস্থলে অবস্থিত পবিত্র আজব দেশে এক পবিত্র আজব শিশুর জন্ম হইয়াছিল। সেই শিশু এতই পবিত্র ছিল যে, তাহার জন্মের পূর্বে সৃষ্টিকর্তা সেই সমগ্র দেশকে জীবাণুমুক্ত করার জন্য হাজার বৎসর ধরিয়া স্টেরিলাইজ করিয়াছিলেন। ফলে সেখানে এখনো ধান-চাল জন্মায় না। কত ধানে কত চাল হয়, তাহা জানিবার দুর্ভাগ্য সেই পবিত্র দেশের এখনো হয় নাই। যাহা হউক, সেই পবিভ্র শিশুর জন্মকালীন নামটি তেমন পবিত্র হয়নাই। তাই তাহা সেই মরুভূমির স্টেরিলাইজেশন প্রসেস-এ মারা গিয়াছে। শিশুটি নাকি সে কালে বোরখা পরা নারী অপেক্ষাও লাজুক ছিল। তাই তাহার নাম হইয়াছিল 'কাছিম'। এই কাছিমের কাহিনী সম্পূর্ণ বর্ণনা করার সাধ্য কারও আছে বলে জানা নেই। এই সামান্য প্রচেষ্টায় অনুপ্রাণিত হয়ে যদি সকলেই নিজ নিজ ক্ষমতা অনুযায়ী চেষ্টা করেন তবেই কাছিমের কাহিনী পুরোপুরি লিখিত হবে এবং আমার এই অকিক্ষুত্র অপচেষ্টা সার্থক হবে। ১৩ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।