আমি তাওবা করতে চাই .. কিন্ত ! 74 উপসংহার হে আল্লাহর বান্দা! আল্লাহ তা'আলা তাওবার দরজা উনুক্ত করেছেন সুতরাং কতই না ভাল হতো যদি আপনি এতে প্রবেশ করতেন । “নিশ্চয় তাওবার দরজা রয়েছে যার প্রশস্ততা হলো পূর্ব ও পশ্চিমের দূরত্বের সমান ।” অপর বর্ণনায় এসেছে “এর প্রশস্ততা হলো সত্তর বছরের সমান। পশ্চিম দিক থেকে সূর্য উদিত না হওয়া পৰ্যন্ত তা বন্ধ করা হবে না।” (তাবারানী, সহীহ আল-জামে ২১৭৭) হাদীসে কুদসীতে আল্লাহ তা'আলা আহ্বান করে বলেন: bos C3 3H fy dr Je S75 8 oe Ce 01) CEH GLEE “হে আমার বান্দারা! তোমরা দিনে রাতে পাপ করো এবং আমি সব পাপ ক্ষমা করে থাকি। সুতরাং তোমরা আমার নিকট ক্ষমা চাও, আমি তোমাদের মাফ করে দিবো” (মুসলিম) যদি আপনি ক্ষমা চাইতেন তাহলে কতই না ভাল হতো। তিনি দিনের বেলায় পাপকারীকে ক্ষমা করে দেন এবং দিনের পাপকারীকে ক্ষমা করে দেন। আর আল্লাহ অপারগতা পছন্দ করেন না। সুতরাং আপনি যদি এই সুযোগ গ্রহণ করতেন তাহলে কতই না ভাল হতো ।
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।