আমি তো তাওবাহ করতে চাই, কিন্তু
/ ৭৬
📝 লেখা 📖 পিডিএফ

আমি তাওবা করতে চাই .. কিন্তু ! 41 আপনি এখানে বিখ্যাত সাহাবী কা’ব ইবনে মালেকের ঘটনা স্মরণ করুন । তিনি তাবুকের যুদ্ধে না যাওয়ার কারণে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সমস্ত সাহাবীকে তাকে বয়কট করে চলতে বলে ছিলেন, যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে এ ব্যাপারে অনুমতি আসে । তার নিকট গাস্সানের বাদশা চিঠি লিখে এ বলে, ‘আমি জানতে পেরেছি যে, আপনার সাথী আপনার সাথে রুঢ় ব্যবহার করেছে। আল্লাহ্‌ আপনাকে অপমানিত করবেন না এবং শেষ করেও দিবেন না । সুতরাং আপনার উচিৎ আমাদের সাথে মিলে যাওয়া ৷’ সে কাফের চেয়েছিল এ মুসলমানকে মদীনা থেকে বের করে নিয়ে নিজের দলে টেনে নিতে এবং সে যেন কাফেরের দেশে গিয়ে নষ্ট হয়ে যায় । এখানে সম্মানিত সাহাবীর ভূমিকা কি? কা'ব ঞ বলেন, আমি তা পাঠ করে বললাম এটিও একটি পরীক্ষা, আমি সে চিঠিটি দলা পাকিয়ে চুলার মধ্যে ছুড়ে ফেলে পুড়িয়ে ফেললাম । আপনিও এই রকম শক্ত হবেন, যে পুরুষ বা মহিলাই আপনাকে লিখবে তা পুড়িয়ে ফেলবেন, যেন তা ছাই হয়ে যায় এবং আপনি স্মরণ করবেন কিভাবে জাহান্নামে পুড়তে হবে সে কথা: CA ETOH NY AMAL LIY E> Hi 5 Yl} “অতএব, আপনি ধৈর্যধারণ করুন, নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা সত্য, আর এই অবিশ্বাসীরা যেন আপনাকে বিপথগামী করতে না পারে।” (আর-রূম: ৬০)

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।