আমি তো তাওবাহ করতে চাই, কিন্তু
/ 76
📝 Text 📖 PDF

আমি তাওবা করতে চাই .. কিন্তু ! 5 পেশ কালাম সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি অতীব দয়ালু, বেশী বেশী তাওবা কবুলকারী, সঠিক পথের দিশাদাতা, গুনাহ মাফকারী এবং ওযর গ্রহণকারী, কঠিন শাস্তিদাতা। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত কোন সত্য ইলাহ নেই। তিনি একক এবং তার কোন শরীক নেই। তারই জন্য সমস্ত রাজত্ব এবং তিনিই রুজিদাতা। এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর বান্দা ও রাসূল। মহান আল্লাহ তাঁর প্রতি, তাঁর পরিবারবর্গের প্রতি এবং তার সমস্ত সাহাবার প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষণ করুন । অতঃপর: আমি তাওবা সংক্রান্ত লিখা এ বইটি পড়েছি যা খুবই মূল্যবান এবং উপকারী । লেখক এতে তাওবার শর্তাবলী, এর প্রমাণাদি এবং তাওবাকারীদের বিভিন্ন অবস্থার বিশদ বর্ণনা দিয়েছেন এবং অনেক গুনাহের উল্লেখ করেছেন যা থেকে তাওবা করা জরুরী । এজন্য আমি সকল গুনাহগারকে -আমরা সবাই গুনাহগার- অনুরোধ করছি এ শিক্ষাকে বাস্তবায়ন করার এবং দ্রুত তাওবার পানে ধাবিত হবার জন্য । আমাদের সবাইকে এ কথা স্মরণ রাখতে হবে যে, মহান প্রভূ তার বান্দার তাওবা কবুল করবেন এবং গুনাহ-খাতা মাফ করে দিবেন। বান্দা যেন তার রবের রহমতের ব্যাপারে আশাবাদী

— Page 3 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.