www.QuranerAlo.com সূরাঃ মু'মিনুন ২৩ ৬০ পারাঃ ১৮ একমাত্র আল্লাহ । তাহলে হে রাসূল (সঃ)! তুমি আবারও তাদেরকে বলঃ এই স্বীকারোক্তির পরেও কি তোমরা এতোটুকুও বুঝ না যে, ইবাদতের যোগ্য একমাত্র তিনিই? কেননা, সৃষ্টিকর্তা ও রিযিকদাতা তো তিনি ছাড়া আর কেউই নয়? তিনিই আকাশকে মাখলূকের জন্যে ছাদ স্বরূপ সৃষ্টি করেছেন। যেমন হাদীসে এসেছে যে, রাসুলুল্লাহ (সঃ) বলেছেনঃ “আল্লাহর শান বা মাহাত্ম্য খুবই বড়। তার আরশ আকাশসমূহের উপর এই ভাবে রয়েছে।” তিনি স্বীয় হস্ত মুবারক দ্বারা ইশারা করে গন্থজের মত দেখিয়ে দেন” অন্য হাদীসে আছে যে, সপ্ত আকাশ, সপ্ত যমীন এবং এতোদুভয়ের মধ্যস্থিত সমস্ত মাখলূক কুরসীর তুলনায় এমনই যেমন কোন প্রশস্ত সমতল ভূমিতে কোন বৃত্ত । আর কুরসীও সমুদয় জিনিসসহ আরশের তুলনায় ঠিক অনুরূপ । পূর্বযুগীয় কোন কোন গুরুজন হতে বর্ণিত আছে যে, আরশের একদিক হতে অন্য দিকের দূরত্ব হলো পঞ্চাশ হাজার বছরের পথ । সপ্ত যমীন হতে ওর উচ্চতা পর্যন্ত দূরত্ব হচ্ছে পঞ্চাশ হাজার বছরের পথ । আরশের উচ্চতার কারণেই ওর এই নামকরণ করা হয়েছে। হযরত কাব আহবার (রঃ) হতে বর্ণিত আছে যে, আরশের তুলনায় আকাশ এমনই যেমন আকাশ ও পৃথিবীর মাঝে কোন লন্ঠন থাকে হযরত মুজাহিদ (রঃ)-এরও উক্তি এটাই যে, আল্লাহ তা'আলার আরশের তুলনায় আসমান ও যমীন এমনই যেমন কোন প্রশস্ত সমতল ভূমিতে কোন আংটি পড়ে থাকে৷ হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, আরশের বড়ত্ব ও বিরাটত্বের সঠিক পরিমাপ আল্লাহ ছাড়া আর কেউই করতে পারেনা। পূর্বযুগীয় কোন কোন মনীষীর উক্তি এই যে, আরশ লাল রঙ-এর ইয়াকৃত বা মৃণি-মানিক্য দ্বারা নির্মিত। এই আয়াতে 24 3:১2 এবং এই সূরার শেষে 9279097 S 45 ০৮+ বলা হয়েছে । অর্থাৎ অত্যন্ত বড় ও খুবই সুন্দর ৷ সুতরাং দৈর্ঘে, প্রস্থে, বিরাটত্বে ও সৌন্দর্যে ওটা অতুলনীয় । এ কারণেই কেউ কেউ এটাকে রক্তিম বর্ণের ইয়াকৃত বলেছেন। হযরত ইবনে মাসউদ (রাঃ) বলেনঃ “তোমাদের প্রতিপালকের নিকট রাত দিন কিছুই নেই ৷ তীর চেহারার জ্যোতিতেই তার আরশ জোতির্ময় হয়েছে। মোটকথা, এই প্রশ্নের জবাবে মুশরিক ও কাফিররা এ কথাই বলবে যে, আসমান, যমীন এবং আরশের মালিক হচ্ছেন আল্লাহ । তাই মহান আল্লাহ্ স্বীয় ১. এ হাদীসটি ইমাম আবূ দাউদ (রঃ) বর্ণনা করেছেন।
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।