www.QuranerAlo.com সূরাঃ মু'মিনূন ২৩ ৪৬ পারাঃ ১৮ করছো? আজ এসবের কিছুই তোমাদের কাজে আসবে না । তোমাদের উপর আল্লাহর শাস্তি এসে পড়েছে। এখন চীৎকার-আর্তনাদ সবই বৃথা । এমন কে আছে যে তোমাদেরকে সাহায্য করতে পারে? এরপর আল্লাহ তা'আলা বলেনঃ আমার আয়াত তো তোমাদের নিকট আবৃত্তি করা হতো, কিন্তু তোমরা পিছনে ফিরে সরে পড়তে দম্ভভরে। 72 2/723 ৩১5 তাদের সত্য হতে সরে পড়া ও সত্যকে অস্বীকার করা হতে J হয়েছে যে, তারা এঁ সময় অহংকার করতো এবং সত্যপন্থীদেরকে তুচ্ছ জ্ঞান করতো । এই অর্থ হিসেবে "এর 'ঃ সর্বনামটি হয়তো বা ॥9%-এর দিকে অর্থাৎ মক্কার দিকে প্রত্যাবর্তিত হবে যে, তারা সেখানে বাজে ও অর্থহীন গল্প-গুজব করতো । কিংবা ওর ৫,4 হবে কুরআন, যাকে তারা উপহাসের বস্তু বানিয়ে EAE কখনো বলতো ভবিষ্যৎ কথন ইত্যাদি । অথবা এর স্বয়ং রাসূলুল্লাহ (সঃ) । রাত্রিকালে অযথা বসে থেকে তাদের গল্প-গুজবের মধ্যে তারা তীকে, কখনো কবি বলতো, কখনো বলতো যাদুকর, কখনো বলতো, মিথ্যাবাদী এবং কখনো পাগল বলতো । অথচ ‘হারাম’ আল্লাহর ঘর, কুরআন তার কালাম এবং মুহাম্মাদ (সঃ) তার রাসূল, যাকে তিনি সাহায্য করেছেন এবং মক্কার উপর বিজয়ী করেছেন। মুশরিকদেরকে লাঞ্চিত ও অপমানিত অবস্থায় সেখান থেকে বের করিয়েছেন। আবার ভাবার্থ এও বলা হয়েছে যে, তারা বায়তুল্লাহর কারণে গর্ব করতো । তারা ধারণা করতো যে, তারা আল্লাহর বন্ধু ও প্রিয়পাত্র । অথচ ওটা ছিল তাদের অলিক ধারণা মাত্র । হযরত ' ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে যে, কুরায়েশ মুশরিকরা বায়তুল্লাহর উপর ফখর করতো এবং নিজেদেরকে ওর ব্যবস্থাপক এবং মুতাওয়াল্লী মনে করতো । অথচ না তারা ওটা আবাদ করতো না ওর আদব করতো । ইমাম ইবনে আবি হাতিম (রঃ) এখানে অনেক কিছু লিখেছেন যেগুলোর মূল বক্তব্য এটাই । ৬৮। তবে কি তারা এই বাণী অনুধাবন করে না? অথবা তাদের নিকট কি এমন কিছু EB Ee এসেছে যা তাদের 2 পূর্বপুরুষদের নিকট আসেনি? owl
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।