www.QuranerAlo.com সূরাঃ মু'মিনূন ২৩ 8১ পারাঃ ১৮ উপকরণ ৷ এরপরেও সে কামনা করে যে, আমি তাকে আরো অধিক দিই । না, তা হবে না, সে তো আমার নিদর্শন সমূহের উদ্ধত বিরুদ্ধাচারী।” (৭৪ ৫৪ ১১- CESS or HALAL 7/d 27 2 N23 0709 2BPA7P 90 9390370777999 73/ Ls Al খু Lf bus ডে SU Nl Ys Sl cI অর্থাৎ “তোমাদের মাল ও তোমাদের সন্তান-সন্ততি তোমাদেরকে আমার নৈকট্য লাভ করাতে পারবে না, আমার নৈকট্য লাভকারী তো তারাই হবে যারা ঈমান এনেছে ও ভাল কাজ করেছে।” (৩৪ £ ৩৭) এই বিষয়ের আরো বহু আয়াত রয়েছে। কাতাদা (রঃ) বলেন যে, যে কওমকে ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দান করা হয়েছে তারা প্রতারিত হয়েছে। ধন-মাল ও সনম্তানাদি দ্বারা মানুষের গুণ ও মহত্ব প্রকাশ পায় না, বরং তাদের কষ্ঠিপাথর হলো ঈমান ও সৎ আমল হযরত ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “আল্লাহ তা'আলা তোমাদের মধ্যে তোমাদের চরিত্রকে বন্টন করে দিয়েছেন যেমনভাবে তোমদের মধ্যে বন্টন করেছেন তোমাদের জীবিকাকে । যাকে তিনি ভালবাসেন তাকেও দুনিয়া দান করেন এবং যাকে ভালবাসেন না তাকেও দুনিয়া (-এর সুখ-ভোগ) দান করে থাকেন আর দ্বীন শুধু তাকেই তিনি দান করেন যাকে ভালবাসেন । সুতরাং যাকে আল্লাহ তা‘আলা দ্বীন দান করেন, জানবে যে, তাকে তিনি ভালবাসেন । যার হাতে আমার প্রাণ রয়েছে তার শপথ! বান্দা মুসলিম হয় না যে পর্যন্ত না তার হৃদয় ও জিহ্বা মুসলিম হয়। আর বান্দা মুমিন হয় না যে পর্যন্ত না তার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ হয়।” সাহাবীগণ জিজ্ঞেস করেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! তার অনিষ্ট কি?” উত্তরে তিনি বলেনঃ “প্রতারণা, যুলুম ইত্যাদি । জেনে রেখো যে, যে ব্যক্তি হারাম উপায়ে মাল উপার্জন করে, অতঃপর তা থেকে খরচ করে, তার খরচে বরকত দেয়া হয় না এবং সে যে দান করে সেই দান গৃহীত হয় না। সে যা কিছু ছেড়ে যাবে তা হবে তার জন্যে জাহান্নামের খাদ্যসম্তার । আল্লাহ তা'আলা মন্দকে মন্দ দ্বারা মুছে ফেলেন না ৷ বরং তিনি মন্দকে মিটিয়ে থাকেন ভাল দ্বারা । কলুষতা কলুষতাকে দুর করেনা। ? ১. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) বর্ণনা করেছেন।
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।