তাফসীর ইবনে কাসীর ১৫ তম খণ্ড
/ ৮৮৯
📝 লেখা 📖 পিডিএফ

www.QuranerAlo.com সূরাঃ ফুরকান ২৫ ২৮৬ পারাঃ ১৯ হযরত হায়সাম ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত আছে যে, নবী (সঃ) বলেছেনঃ “শিরকের পরে এর চেয়ে বড় পাপ আর নেই যে, মানুষ তার বীর্য এমন রেহেমে বা গর্ভাশয়ে নিক্ষেপ করে যা তার জন্যে হালাল নয় ।”” হযরত ইবনে আব্বাস (রাঃ) বর্ণনা করেছেন যে, মুশরিকদের কতকগুলো লোক রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট আগমন করে যারা বহু হত্যাকার্য ও ব্যভিচার করেছিল । তারা বলেঃ “হে মুহাম্মাদ (সঃ)! আপনি যা কিছু বলছেন এবং যে দিকে আহ্বান করছেন তার সবই উত্তম ও সত্য ৷ কিন্তু আমরা যেসব পাপকার্য করেছি সেগুলোর ক্ষমা আছে কিঃ?” এঁ সময় Veh SS hs l-.. el এবং | ..... (ECT fsa i] DEY ( (৩৯ ৪ ৫৩) এ আয়াতটি অবতীর্ণ হয়। হযরত আবূ ফাখতাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ (সঃ) একটি লোককে বলেনঃ “তুমি সৃষ্টিকর্তাকে ছেড়ে সৃষ্টের উপাসনা করবে এটা থেকে আল্লাহ অবশ্যই তোমাকে নিষেধ করেছেন। আর তুমি তোমার কুকুরকে প্রতিপালন করবে এবং তোমার সন্তানকে হত্যা করবে এটা থেকেও আল্লাহ তোমাকে নিষেধ করেছেন। আল্লাহ তোমাকে এ কাজেও নিষেধ করেছেন যে, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করবে ।”* #-! ঘোষিত হচ্ছেঃ UL 9 অর্থাৎ “যে এগুলো করে সে শান্তি ভোগ করবে” £1 জাহান্নামের একটি উপত্যকার নাম। এটা হলো ওঁ উপত্যকা, যার মধ্যে ব্যভিচারীদেরকে শাস্তি দেয়া হবে। এর অর্থ শাস্তিও এসে থাকে। বর্ণিত আছে যে, হযরত লোকমান (আঃ) স্বীয় পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলেনঃ “হে আমার প্রিয় পুত্র! তুমি ব্যভিচার হতে বেঁচে থাকবে। কেননা ওর শুরুতেও ভয়, শেষেও ভয়৷” আবু উমামা বাহিলী (রাঃ) হতে মাওকুফ রূপে এবং মারফু’ রূপে বর্ণিত আছে যে, £ ও ১81 জাহান্নামের দু'টি কূপ । মহান আল্লাহ আমাদেরকে দয়া বরে এন) হতে রক করুন! সূদ। এ) ) ॥-এর অর্থ ‘প্রতিফল’ বলেছেন। প্রকাশ্য আয়াতের সাথে এটাই বেশী সামঞ্জস্যপূর্ণ । পরবর্তী আয়াত যেন এই প্রতিফল ও শাস্তিরই তাফসীর যে, কিয়ামতের দিন তার শাস্তি দ্বিগুণ করা হবে এবং সেখানে সে স্থায়ী হবে হীন অবস্থায় । ১. এ হাদীসটি আবু বকর ইবনে আবিদ্‌ দুনিয়া (রঃ) বর্ণনা করেছেন। ২. এ হাদীসটি ইবনে আবি হাতিম (রঃ) বর্ণনা করেছেন।

— পৃষ্ঠা ২৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।