www.QuranerAlo.com সূরাঃ ফুরকান ২৫ ২৮১ _ পারাঃ ১৯ 27/ 19/290, অর্থাৎ “যখন তারা অসার ক্রিয়া-কলাপের কথা শুনে তখন তা থেকে মুখ ফিরিয়ে নেয়!” (২৮ £ ৫৫) নু’মান ইবনে মাকরান আল মুযানী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন যে, রাসুলুল্লাহ (সঃ) বলেছেনঃ একটি লোক অন্য একটি লোককে গালি দেয় । কিন্তু এ লোকটি উত্তরে বলে- “তোমার উপর শাত্তি বর্ষিত হোক” তখন রাসূলুল্লাহ (সঃ) লোকটিকে বলেনঃ তোমাদের দু'জনের মাঝে ফেরেশতা বিদ্যমান ছিলেন। তিনি তোমার পক্ষ হতে গালিদাতাকে উত্তর দিচ্ছিলেন। সে তোমাকে যে গালি দিচ্ছিল, ফেরেশতা বলছিলেনঃ “এ নয়, বরং তুমি ।” আর তুমি যখন বলছিলেঃ “তোমার উপর সালাম বর্ষিত হোক” তখন ফেরেশতা বলছিলেনঃ “তার উপর নয়, বরং তোমারই উপর (শান্তি বর্ষিত হোক) শান্তি ও নিরাপত্তার হকদার তুমিই ৷”” তাই বলা হয়েছে যে, মুমিনরা তাদের মুখে অশ্লীল বাক্য উচ্চারণ করে না। অকথ্য ভাষা প্রয়োগকারীর প্রতি তারা অকথ্য ভাষা প্রয়োগ করে না । ভাল কথা ছাড়া তাদের মুখ দিয়ে মন্দ কথা বের হয় না। হযরত হাসান বসরী (রঃ) বলেনঃ আল্লাহর বান্দাদের দিনগুলো এমনভাবে অতিবাহিত হয় যে, অজ্ঞ লোকেরা তাদেরকে কড়া কথা বলে এবং তারা তা সহ্য করে নেয় । তাদের রাত্রি যেভাবে অতিবাহিত হয় তার বর্ণনা পরবর্তী আয়াতে রয়েছে। উদ্দেশ্যে সিজদাবনত হয়ে ও দণ্ডায়মান থেকে তারা বিছানা হতে পৃথক হয়ে যায়। তাদের অন্তরে আল্লাহর ভয় বিদ্যমান থাকে তারা আল্লাহর রহমতের আশা রাখে । তাই তারা তীর ইবাদতে রাত্রি কাটিয়ে দেয় । তারা বলেঃ হে আমাদের প্রতিপালক! আমাদের হতে জাহার্নামের শাস্তি UE CE UTE z PI 227 2Ww/2, 3 AUISGLE bE LE i ol অর্থাৎ “যদি তিনি শাস্তি দেন তবে তার শাস্তি তো নিশ্চিত বিনাশ ও অত্যন্ত কঠিন এবং চিরস্থায়ী, আর যদি তিনি দান করেন তবে তা তো অসংখ্য এবং বে-হিসাব ৷” ১. এ হাদীসটি মুসনাদে আহমাদে বর্ণিত হয়েছে।
— পৃষ্ঠা ২৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।