www.QuranerAlo.com সূরাঃ ফুরকান ২৫ ২৭৪ পারাঃ ১৯ অর্থাৎ “হে রাসূল (সঃ)! তোমার নিকট তোমার প্রতিপালকের পক্ষ হতে যা কিছু অবতীর্ণ করা হয়েছে তা তুমি (জনগণের নিকট) পৌছিয়ে দাও । যদি তুমি এটা না কর তবে তুমি রিসালাতের দায়িত্ পালন করলে না । তুমি নিশ্চিন্ত থাকো, আল্লাহ তোমাকে লোকদের (অনিষ্ট) থেকে রক্ষা করবেন ।” (৫ ৪ ৬৭) শহর ইবনে হাওশিব (রঃ) হতে বর্ণিত, তিনি বলেন যে, একদা কোন এক গলিতে নবী (সঃ)-এর সাথে হযরত সালমান (রাঃ)-এর সাক্ষাৎ হলে তিনি তাকে সিজদা করতে উদ্যত হন। তখন নবী (সঃ) তীকে বলেনঃ “হে সালমান (রাঃ)! তুমি আমাকে সিজদা করো না, বরং সিজদা করো সেই সত্তাকে যিনি চিরঞ্জীব, যীর মৃত্যু নেই ৷” আল্লাহ তা‘আলা স্বীয় নবী (সঃ)-কে নির্দেশ দিচ্ছেনঃ ‘তুমি আল্লাহর সপ্রশৎু পবিত্রতা ও মহিমা ঘোষণা কর ৷’ রাসুলুল্লাহ (সঃ) মহান আল্লাহর এ নির্দেশ যথাযথভাবে পালন করেছিলেন। তিনি বলতেনঃ 37 7/9034 ris - Jes ba dl ci অর্থাৎ “হে আল্লাহ! হে আমাদের প্রতিপালক! আমরা আপনার সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি।” মহান আল্লাহর এই উক্তির ভাবার্থ হচ্ছে ৪ ইবাদত শুধু আল্লাহরই করবে এবং শুধু তার সত্তার উপরই ভরসা করবে। যেমন তিনি বলেনঃ #77 739 7779, ry 2/2 Lo, NS, 5b p YL ESAT sl অর্থাৎ “পূর্ব ও পশ্চিমের প্রতিপালক তিনিই, তিনি ছাড়া অন্য কোন মা’বূদ নেই । সুতরাং তীকেই কর্মবিধায়ক বানিয়ে নাও ৷” (৭৩ £ ৯) আর এক জায়গায় রয়েছেঃ £4 739420 অৰ্থাৎ “সুতরাং ডাঃ ইবাদত কৰো এবং তারই উপর নির্ভর করো।” (১১৪ ৪ ১২৩) অন্য আয়াতে রে EE: aa EA HS EE অর্থাৎ “তুমি বলে দাও- তিনিই রহমান (পরম দয়ালু), আমরা তার উপর ঈমান এনেছি এবং তারই উপর ভরসা করেছি ।” (৬৭ ৪ ২৯) মহান আল্লাহর উক্তিঃ তিনি তার বান্দাদের পাপ সম্পর্কে যথেষ্ট অবহিত । অর্থাৎ বান্দাদের সমস্ত কার্যকলাপ তার সামনে প্রকাশমান। অণু পরিমাণ কাজও তীর কাছে গোপন নয়। ১. এ হাদীসটি ইবনে আবি হাতিম (রঃ) বর্ণনা করেছেন। হাদীসটি মুরসাল।
— পৃষ্ঠা ২৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।