www.QuranerAlo.com সূরাঃ মু’মিনুন ২৩ ২৬ পারাঃ ১৮ বলবে, তুর বলবে না । সুতরাং তুরে সীনায় যে যায়তূন গাছ জন্মে তার থেকে তেল বের হয় এবং ওটা ভোজনকারীদের জন্যে তরকারীর কাজ দেয়। যেমন হযরত মালিক ইবনে রাবীআ সায়েদী আনাসারী (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “তোমরা যায়তুনের তেল খাও এবং (শরীরে) লাগাও, কেননা এটা কল্যাণময় গাছ হতে বের হয়ে থাকে৷” বর্ণিত আছে যে, একবার একজন লোক আশুরা দিবসে হযরত উমার ইবনে খাত্তাব (রাঃ)-এর বাড়ীতে অতিথি হন। তিনি তখন তাকে উটের মাথা (এর গোশত) ও যায়তুনের তেল খেতে দেন। অতঃপর তিনি লোকটিকে বলেনঃ “এটা হচ্ছে ও বরকতময় গাছের তেল যার বর্ণনা আল্লাহ তাআলা তার নবী (সঃ)-এর কাছে দিয়েছেন” এরপর মহান আল্লাহ চতুষ্পদ জন্তুর বর্ণনা দিচ্ছেন এবং এগুলোর দ্বারা মানুষ যে উপকার লাভ করে থাকে এসব নিয়ামতের কথা উল্লেখ করছেন। তিনি বলেনঃ তোমরা ওগুলোর দুধ পান করে থাকো, গোশত ভক্ষণ কর এবং লোম বা পশম দ্বারা পোশাক তৈরী করে থাকো । আর তোমরা ওগুলোর উপর সওয়ার হও, ওগুলোর উপর তোমাদের আসবাবপত্র চাপিয়ে দিয়ে দূর-দূরাস্তে পৌঁছিয়ে থাকো । যদি এগুলো না থাকতো তবে তোমাদের এসব জিনিসপত্র অন্য জায়গায় নিয়ে যাওয়া খুবই কষ্টকর হতো। সত্যি মহান আল্লাহ তার বান্দাদের উপর খুবই দয়ালু ও অনুগ্রহশীল । যেমন তিনি বলেনঃ 298070 B97 LO 23700 77 NIB AII 37d | LN i Vlas [554 dl [Er Fr) Sul NS Nh 5S 0 Fh, ১ Gg? 0929/7 - 2 4/98 অর্থাৎ “এবং ওগুলো তোমাদের ভার বহন করে নিয়ে যায় দূর দেশে যেখানে প্রাণান্ত ক্লেশ ব্যতীত তোমরা পৌছতে পারবে না; তোমাদের প্রতিপালক অবশ্যই দয়ার্দ, পরম দয়ালু ।” (১৬ 8 ৭) অন্যত্র বলেনঃ A307 PES MAMA 2234 eA 47 1 2d 7 00997 Le t AY els. ob W os Ll Gn cdec bg 0 bi Gl bp msl 23329370 AAG dS ALAN R47 7983927 72 7339730 3191294 - Et Il lies Sle od 03 - OSL ig 5 A ১. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) স্বীয় মুসনাদে বর্ণনা করেছেন। ২. এটা আবুল কাসেম তিবরানী (রঃ) বর্ণনা করেছেন।
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।