www.QuranerAlo.com সূরাঃ ফুরকান ২৫ ২৫০ পারাঃ ১৯ কুরআনের সত্যতা স্বীকার না করার অর্থও হলো ওটা পরিত্যাগ করা । কুরআন সম্পর্কে চিন্তা-গবেষণা করা পরিত্যাগ করাও হলো কুরআনকে পরিত্যাগ করা । কুরআন অনুযায়ী আমল, ওর নির্দেশাবলী প্রতিপালন এবং ওর নিষেধাবলী থেকে পরহেযগারী অবলম্বন পরিত্যাগ করাও হলো কুরআনকে পরিত্যাজ্য মনে করা। কুরআন থেকে মুখ ফিরিয়ে নিয়ে কবিতা, গান এবং খেল-তামাশার প্রতি আকৃষ্ট হওয়াও হলো ওকে পরিত্যাজ্য মনে করা৷ সুতরাং অনুখ্রহশীল ও সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহর নিকট আমরা প্রার্থনা করছি যে, তিনি যেন আমাদেরকে এমন জিনিস হতে পরিত্রাণ দান করেন যার উপর তার ক্রোধ পতিত হয় এবং যেন হন । যেমন তীর কিতাব হিফয করা, ওটা অনুধাবন করা এবং দিন রাত ওর উপর প্রতিষ্ঠিত থাকা । নিশ্চয়ই তিনি পরম দয়ালু ও দাতা । মহান আল্লাহ বলেনঃ এই ভাবেই প্রত্যেক নবীর শত্রু করেছিলাম আমি অপরাধীদেরকে ৷ অর্থাৎ হে মুহাম্মাদ (সঃ)! তোমার কওম যেমন কুরআনকে পরিত্যাজ্য মনে করছে, পূর্ববর্তী নবীদের উনম্মতেরাও তেমনই ছিল। কেননা, আল্লাহ তা‘আলা প্ৰত্যক নবীরই শত্রু করেছেন অপরাধীদেরকে ৷ তারা মানুষকে তাদের বিভ্রান্তির দিকে ও তাদের কুফরীর দিকে আহ্বান করতো । যেমন আল্লাহ ঘর রযোম +179 7 byr wud (2747 N46 = SY osaes Le os JY Clr US অর্থাৎ “এভাবেই আমি প্রত্যেক নবীর শত্রু করেছিলাম মানব ও দানব শয়তানদেরকে ৷” (৬৪১১২) এজন্যেই আল্লাহ তা'আলা এখানে বলেনঃ তোমার জন্যে তোমার প্রতিপালকই পথ-প্রদর্শক ও সাহায্যকারীরূপে যথেষ্ট । অর্থাৎ যে আল্লাহর রাসূল (সঃ)-এর আনুগত্য স্বীকার করবে, তার কিতাবের উপর ঈমান আনবে এবং ওর সত্যতা স্বীকার করতঃ ওর অনুসরণ করবে, দুনিয়া ও আখিরাতে আল্লাহ হবেন তার পথ-প্রদর্শক ও সাহায্যকারী । পথ-প্রদর্শক ও সাহায্যকারী বলার কারণ এই যে, মুশরিকরা লোকদেরকে কুরআনের অনুসরণ হতে বাধা প্রদান করতো, যাতে কেউই এর দ্বারা হিদায়াত প্রাপ্ত হতে না পারে এবং তাদের পন্থা যেন কুরআনের পন্থার উপর জয়যুক্ত হয়। এজন্যেই মহান আল্লাহ বলেনঃ এভাবেই আমি প্রত্যেক নবীর শত্রু করেছি অপরাধীদেরকে (শেষ পর্যন্ত) ।
— পৃষ্ঠা ২৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।