www.QuranerAlo.com সূরাঃ মু'মিনূন ২৩ ২০ পারাঃ ১৮ সুতরাং সে জাহান্নামী হয়ে যায় । অনুরূপভাবে অন্য একটি লোক খারাপ কাজ করতে করতে জাহান্নাম হতে মাত্র এক হাত দূরে রয়ে যায় । কিন্তু তকদীরের লিখন অগ্রগামী হয় এবং শেষ জীবনে সে জার্নাতবাসীর আমল করতে শুরু করে দেয় । সুতরাং সে জার্নাতবাসী হয়ে যায়।”* হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বলেন যে, শুক্র বা বীর্য যখন গর্ভাশয়ে পতিত হয় তখন ওটা প্রত্যেক চুল ও নখের স্থানে পৌছে যায়। অতঃপর চল্লিশ দিন পরে ওটা জমাট রক্তের আকার ধারণ করে।* হযরত আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, একদা রাসূলুল্লাহ (সঃ) তার সাহাবীদের (রাঃ) সাথে কথাবার্তা বলছিলেন, এমন সময় একজন ইয়াহুদী আগমন করে । তখন কুরায়েশ কাফিররা তাকে বলেঃ “হে ইয়াহ্্দী! এই লোকটি (হযরত মুহাম্মাদ সঃ) নবুওয়াতের দাবী করছেন।” সে তখন বলেঃ “আচ্ছা, আমি তাকে এমন এক প্রশ্ন করবো যার উত্তর নবী ছাড়া আর কেউ দিতে পারে না৷” অতঃপর সে নবী (সঃ)-এর মজলিসে এসে বসে পড়ে। সে প্রশ্ন করেঃ “আচ্ছা বলুন তো, মানুষের জন্ম কি জিনিস থেকে হয়?” রাসূলুল্লাহ (সঃ) উত্তরে বলেনঃ “পুরুষ ও স্ত্রীর মিলিত শুক্রের মাধ্যমে । পুরুষের শুক্র মোটা ও গাঢ় হয় এবং তার থেকে অস্থি ও পাছা বা নিতন্ব গঠিত হয়। আর স্ত্রীর শুক্র হয় তরল ও পাতলা । তার থেকে গঠিত হয় গোশ্ত ও রক্ত ।” তার এই জবাব শুনে ইয়াহুদী বলেঃ “আপনি সত্য বলেছেন । পূর্ববর্তী নবীদেরও (আঃ) উক্তি এটাই ছিল ।”৩ হযরত হুযাইফা ইবনে উসাইদ আল গিফারী (রাঃ) হতে বর্ণিত আছে যে, তিনি রাসূলুল্লাহ (সঃ)-কে বলতে শুনেছেন, গর্ভাশয়ে শুক্রের যখন চল্লিশ দিন অতিবাহিত হয় তখন একজন ফেরেশতা আগমন করেন এবং আল্লাহ তা‘আলাকে জিজ্ঞেস করেনঃ “হে আমার প্রতিপালক! এ ভাল হবে, না মন্দ হবে? নর হবে না নারী হবে?” উত্তরে যা বলা হয় তাই তিনি লিখে নেন এবং তার আমল, বয়স, বিপদ-আপদ, রিযক ইত্যাদি সবকিছু লিখে ফেলেন ৷ তারপর এঁ খাতাপত্র জড়িয়ে নেয়া হয় এবং তাতে কমবেশী করার কোন অবকাশ থাকে না।8 ১. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) বর্ণনা করেছেন এবং ইমাম বুখারী (রঃ) ও ইমাম মুসলিম (রঃ) এটা তাখরীজ করেছেন। ২. এটা ইবনে আবি হাতিম (রঃ) বর্ণনা করেছেন। ৩. এটা ইমাম আহমাদ (রঃ) স্বীয় ‘মুসনাদ’ গ্রন্থে বর্ণনা করেছেন। 8. এ হাদীসটিও ইমাম আহমাদ (রঃ) বর্ণনা করেছেন ইমাম মুসলিমও (রঃ) তার সহীহ গ্রন্থে এটা বর্ণনা করেছেন।
— Page 21 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.