তাফসীর ইবনে কাসীর ১৫ তম খণ্ড
/ ৮৮৯
📝 লেখা 📖 পিডিএফ

www.QuranerAlo.com সূরাঃ মু’মিনুন ২৩ ১৯ পারাঃ ১৮ হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ (সঃ) বলেছেনঃ “মানুষের সারা দেহ গলে পচে যায়, শুধু মেরুদণ্ডের (পাছার) হাড়টি অবশিষ্ট থাকে । ওর থেকেই তাকে (পুনরায়) সৃষ্টি করা হবে এবং পুনর্গঠন করা হবে” মহান আল্লাহ বলেন, অতঃপর অস্থি-পঞ্জরকে আমি গোশত দ্বারা ঢেকে দিই, যেন তা গুপ্ত ও দৃঢ় থাকে । এরপর আল্লাহ তা'আলা তাতে রূহ ফুঁকে দেন, যাতে সে নড়া চড়া করা ও চলাফেলা করার যোগ্য হয়ে ওঠে। এঁ সময় সে জীবন্ত মানবরূপ ধারণ করে। সে দেখার, শুনার, বুঝার, নড়ার এবং স্থির থাকার শক্তি প্রাপ্ত হয়। অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত মহান! হযরত আলী ইবনে আবি তালিব (রাঃ) বলেন যে, যখন শুক্রের উপর চার মাস অতিবাহিত হয় তখন আল্লাহ তা'আলা একজন ফেরেশতাকে পাঠিয়ে দেন যিনি তিন তিনটি অন্ধকারের মধ্যে রূহ ফুঁকে দেন। ‘অবশেষে ওকে গড়ে তুলি ভ্রন্য এক সৃষ্টিক্কপে’ আল্লাহ পাকের এই উক্তির অর্থ এটাই ৷ অর্থাৎ দ্বিতীয় প্রকারের এই সৃষ্টির দ্বারা ব্তহ ফুঁকে দেয়াকেই বুঝানো হয়েছে। সৃতরাং মায়ের পেটের মধ্যে এক অবস্থা হতে দ্বিতীয় অবস্থায় এবং দ্বিতীয় জবৰস্থ! হতে তৃতীয় অবস্থায় রূপান্তরিত হওয়ার পর একেবারে অবুঝ ও জ্ঞান শূন্য শিশুক্বপে সে জন্মধহণ করে। তারপর সে ধীরে ধীরে বড় হতে হতে যৌবনে পদার্পণ করে। তারপর হয় পৌড় এবং এর পর বার্ধক্যে পৌঁছে যায়। পরিশেষে সে সম্পূর্ণরূপে বৃদ্ধ হয়ে পড়ে । মোটকথা রূহ ফুঁকে দেয়া হয় এবং পরে এসব ক্তপাস্তর সাধিত হয়। এসব ব্যাপারে আল্লাহ তা'আলাই সবচেয়ে ভাল জানেন। হষরত ইবনে মাসউদ (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ (সঃ) বলেছেন যিনি সত্যবাদী ও সত্যায়িতঃ “তোমাদের প্রত্যেকের সৃষ্টি (এর মাধ্যম শুক্র) তার ম্নায্লের পেটে চল্লিশ দিন পর্যন্ত জমা থাকে। তারপর ওটা চল্লিশ দিন পর্যন্ত ব্ক্তপিণপ্ডের আকারে থাকে। এরপর চল্লিশ দিন পর্যন্ত গোশ্তপিণ্ডের রূপ ধারণ ৰৱে । অতঃপর আল্লাহ তা'আলা একজন ফেরেশতাকে পাঠিয়ে দেন, যিনি তাতে ক্বহ ফুঁকে দেন এবং আল্লাহর নির্দেশক্রমে চারটি বিষয় লিখে নেন। তাহলো তার রিযিক, আয়ু্ধাল, আমল এবং সে হতভাগ্য হবে কি সৌভাগ্যবান হবে । যিনি ছাড়া জন্য কোন মা’বূদ নেই তার শপথ! এক ব্যক্তি জান্নাতবাসীর আমল করতে থাকে, এমনকি সে জান্নাত হতে শুধুমাত্র এক হাত দূরে রয়ে যায়। এমতাবস্থায় তার তকদীরের লিখন তার উপর জয়যুক্ত হয়ে যায়, ফলে সে শেষ অবস্থায় জাহান্নামবাসীর আমল করতে শুরু করে এবং এঁ অবস্থাতেই মৃত্যুবরণ করে।

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।