তাফসীর ইবনে কাসীর ১৫ তম খণ্ড
/ ৮৮৯
📝 লেখা 📖 পিডিএফ

www.QuranerAlo.com সূরাঃ নূর ২৪ ১৮৮ পারাঃ ১৮ বের করার বের করবো ।” আল্লাহ তা'আলার এই নির্দেশক্রমেই হযরত শাইয়া (আঃ) দাড়িয়ে যান। তখন আল্লাহর হুকুমে তার মুখ দিয়ে নিম্ন লিখিত ভাষণ বের হয়ঃ “হে আকাশ! শুন, এবং হে যমীন! চুপ থাকো । আল্লাহ তা'আলা একটা শান বা মাহাত্ম্য পূর্ণ করতে এবং একটা বিষয়ের ব্যবস্থাপনা ও পরিচালনার ইচ্ছা করেন৷ ওটা তিনি পূর্ণ করবেন তিনি চান যে, জঙ্গলকে বাসযোগ্য করবেন, জনহীন মকরুপ্রান্তরকে করবেন জনবসতিপূৰ্ণ, বালুকায়ময় মরুভূমিকে করবেন শ্যামল-সবুজ, দরিদ্রদেরকে করবেন সম্পদশালী এবং রাখালদেরকে তিনি বাদশাহ বানিয়ে দেবেন । তিনি অশিক্ষিতদের মধ্য হতে একজন নিরক্ষর লোককে নবী করে পাঠাবেন, যিনি চরিত্রহীন হবেন না এবং কর্কশ ভাষীও হবেন না । তিনি বাজারে হউগোল ও গোলমাল করবেন না। তিনি এতো বিনয়ী ও নম হবেন যে, তার বস্ত্রের অঞ্চলের বাতাসে এ প্রদীপ নির্বাপিত হবে না যার পার্শ্ব দিয়ে তিনি গমন করবেন তিনি যদি শুষ্ক বাশের উপর পা রেখেও চলেন তবুও এঁ বাশের চড়চড়ি শব্দ কারো কানে পৌঁছবে না। আমি তাকে সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী রূপে পাঠাবো । তার মুখের ভাষা হবে মধুর ও পবিত্র। তার আবির্ভাবের ফলে অন্ধ দৃষ্টিশক্তি ফিরে পাবে এবং বধির ফিরে পাবে শ্রবণশক্তি । শোভনীয় করবো । তাকে আমি সর্বদিক দিয়ে মধুর ও উত্তম চরিত্রের অধিকারী করবো । সাকীনা বা চিত্ত প্রশান্তি হবে তার পোশাক পুণ্য হবে তীর রীতি-নীতি এবং তীর অন্তর হবে আল্লাহভীতিতে পরিপূর্ণ । তার কথা হবে জ্ঞানপূর্ণ এবং সত্যবাদিতা ও প্রতিজ্ঞা-পালন হবে তার স্বভাব। তার অভ্যাস ও প্রকৃতি হবে মার্জনা ও ক্ষমা এবং মঙ্গল কামনা ৷ হক ও সত্য হবে তার শরীয়ত এবং আদল ও ইনসাফ হবে তীর চরিত্র । হিদায়াত হবে তার ইমাম এবং ইসলাম হবে তার মিল্লাত । তার নাম হবে আহমাদ (সঃ) ৷ তীর কারণে আমি পথভ্রষ্টতার পরে হিদায়াত ছড়িয়ে দিবো । অজ্ঞতার পরে জ্ঞান বিকশিত হবে। তার কারণে অবনতির পরে উন্নতি হবে। তার মাধ্যমে অজানা জানার সাথে পরিবর্তিত হবে। স্বল্পতা আধিক্যে পরিবর্তিত হয়ে যাবে। তারই কারণে আমি দারিদ্রকে পরিবর্তিত করবো এঁশ্বর্যে। যারা পরস্পর পৃথক পৃথক রয়েছে, তার মাধ্যমে আমি তাদেরকে পরস্পর মিলিত করবো । তার মাধ্যমে আমি পরস্পরের মধ্যে প্রেম-প্রীতি সৃষ্টি করবো। তাদের পরস্পরের মতানৈক্যের পর তার মাধ্যমে আমি তাদেরকে মতৈক্য পৌছিয়ে দিবো । তীর মাধ্যমে আমি পৃথক পৃথক হৃদয়কে এক হৃদয়ে

— পৃষ্ঠা ১৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।