তাফসীর ইবনে কাসীর ১৫ তম খণ্ড
/ ৮৮৯
📝 লেখা 📖 পিডিএফ

www.QuranerAlo.com সূরাঃ মু’মিনুন ২৩ ১৬ পারাঃ ১৮ মুজাহিদ (রঃ) বলেন যে, প্রত্যেক বান্দারই দু'টি বাসস্থান রয়েছে, একটি জান্নাতে ও একটি জাহান্নামে ৷ মুমিন তার জান্নাতের ঘরটিকে সজ্জিত করে এবং সঙ্জিত করে এবং জান্নাতের ঘরটিকে ভেঙ্গে ফেলে । সাঈদ ইবনে জুবাইর (রঃ) হতেও অনুরূপ বর্ণিত আছে। কেননা, এ কাফিরদেরকে এক ও শরীকবিহীন আল্লাহ তা'আলার ইবাদতের জন্যে সৃষ্টি করা হয়েছে। কিন্তু তারা তার ইবাদত পরিত্যাগ করেছে। সুতরাং তাদের জন্যে যেসব পুরস্কার ছিল সেগুলো তাদের নিকট থেকে ছিনিয়ে নিয়ে আল্লাহর ইবাদতকারী মুমিনদেরকে দিয়ে দেয়া হয়েছে। এজন্যেই তাদেরকে ওয়ারিস বলা হয়েছে। হযরত আবু মূসা (রাঃ) তীর পিতা হতে বর্ণনা করেছেন যে, নবী (সঃ) বলেছেনঃ “মুসলমানদের মধ্যে কতকগুলো লোক পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আসবে। তখন তাদেরকে আল্লাহ তা‘আলা ক্ষমা করে দিবেন এবং তাদের গুনাহগুলো ইয়াহদী ও নাসারার উপর চাপিয়ে দিবেন” . অন্য সনদে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ (সঃ) বলেছেনঃ “কিয়ামতের দিন আল্লাহ তা'আলা প্রত্যেক মুসলমানের নিকট একজন ইয়াহ্‌দী ও একজন খৃষ্টানকে হাযির করবেন । অতঃপর তাকে বলা হবেঃ “এরা হলো তোমার জাহান্নাম হতে পরিত্রাণ পাওয়ার মুক্তিপণ ৷” এ হাদীসটি শ্রবণ করার পর (হাদীসটির বর্ণনাকারী) আবু বুরদাহ (রাঃ)-কে আল্লাহর নামে শপথ করতে বলেন। তখন আৰু বুরদাহ (রাঃ) তিনবার শপথ করে হাদীসটির পুনরাবৃত্তি করেন । এই ধরনের আয়াত আরো রয়েছে। যেমন মহান আল্লাহ বলেনঃ tad Grp 328 3 wAA/7 72 fl 7723 LE SN 2 Us ws t20 LL 1A অর্থাৎ “এটা হলো এঁ জান্নাত যার অধিকারী আমি আমার এমন বান্দাদেরকে করে থাকি, যারা আমাকে ভয় করে।” (১৯ ৪ ৬৩) অন্য জায়গায় বলেনঃ L323 7377993 7 73332 2722 2073 7? অর্থাৎ “এটা হলো এ জান্নাত যার অধিকারী তোমাদেরকে বানিয়ে দেয়া হয়েছে তোমাদের কৃতকর্মের বিনিময় হিসেবে।” (৪৩ £ ৭২) হযরত মুজাহিদ ১. এ হাদীসটি ইমাম মুসলিম (রঃ) বর্ণনা করেছেন।

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।