www.QuranerAlo.com সূরাঃ নুর ২৪ ১৬০ পারাঃ ১৮ অর্থাৎ “হে আল্লাহ! আপনার জন্যেই সমস্ত প্রশংসা । আপনি আসমানসমূহ ও যমীন এবং এগুলোর মধ্যে যত কিছু রয়েছে সবগুলোরই জ্যোতি ৷”? হযরত ইবনে মাসউদ (রাঃ) বলেছেনঃ “তোমাদের প্রতিপালকের নিকট রাত ও দিন নেই । তীর চেহারার জ্যোতিতেই তার আরশ জ্যোতির্ময় ।” কারো কারো মতে ১, -এর ‘ঃ'সর্বনামটি আল্লাহর দিকে ফিরেছে । অর্থাৎ আল্লাহর হিদায়াত যা মুমিনের অন্তরে রয়েছে ওর উপমা এইরূপ । আবার কারো মতে , সর্বনামটি মুমিনের দিকে ফিরেছে অর্থাৎ মুমিনের অন্তরের জ্যোতির দৃষ্টান্ত যেন একটি দীপাধার ৷ সুতরাং মুমিনের অস্তরের পরিচ্ছন্নতাকে প্রদীপের কীচের সাথে উপমা দেয়া হয়েছে । অতঃপর কুরআন ও শরীয়ত দ্বারা যে সাহায্য সে পেয়ে থাকে ওটার উপমা দেয়া হয়েছে যয়তুনের এ তেলের সাথে যা স্বয়ং 'পরিষ্কার-পরিচ্ছন্ন চকমকে ও উজ্জ্বল । অতএব, দীপাধার এবং দীপাধারের মধ্যে প্রদীপ এবং প্রদীপটিও উজ্জ্বল । ইয়াহুদীরা প্রতিবাদ করে বলেছিলঃ আল্লাহর জ্যোতি কিরূপে আকাশকে ভেদ করতে পারে? তাদের এ কথার উত্তর তাদেরকে উপমা দ্বারা বুঝানো হয় যে, যেমন প্রদীপের চিমনির মধ্য হৃতে আলো পাওয়া যায় তদ্বপ আল্লাহ তা'আলার জ্যোতিও আকাশ ভেদ করে আসে। তাই বলা হয়েছে যে, আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীর জ্যোতি । ১,5০ -এর অর্থ হলো ঘরের তাক । এটা দ্বারা আল্লাহ তা“আলা নিজের আনুগত্যের উপমা দিয়েছেন এবং নিজের আনুগত্যকে তিনি নূর বা জ্যোতি বলেছেন। এর আরো বহু নাম রয়েছে। মুজাহিদ (রঃ) বলেন যে, হাবৃশের ভাষায় এটাকে তাক বলা হয়। কেউ কেউ বলেন যে, এটা এমন তাককে বলা হয় যার মধ্যে কোন ছিদ্র থাকে না ইত্যাদি । বলা হয়েছে যে, ওর মধ্যে প্রদীপ রাখা হয় । প্রথমটিই সবল উক্তি । অর্থাৎ প্রদীপ রাখার স্থান । কুরআন কারীমেও এ কথাই রয়েছে যে, তাতে প্রদীপ রয়েছে। সুতরাং হ( দ্বারা নূর বা জ্যোতি বুঝানো হয়েছে। অর্থাৎ কুরআন ও ঈমান যা মুসলমানের অন্তরে থাকে। সুদ্দী (রঃ) বলেন যে, এর দ্বারা প্রদীপ উদ্দেশ্য । এরপর বলা হচ্ছেঃ প্রদীপটি একটি কাচের আবরণের মধ্যে রয়েছে এবং কাচের আবরণটিও উজ্বল । এটা হলো মুমিনের অস্তরের উপমা । কাঁচের আবরণটি মণি-মুক্তা সদৃশ, যেমন উজ্জল নক্ষত্ৰ &53-এর অন্য কিরআত 3 ১. এ হাদীসটি সহীহ বুখারী ও সহীহ মুসলিমে বর্ণিত হয়েছে।
— পৃষ্ঠা ১৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।