www.QuranerAlo.com সূরাঃ নূর ২৪ ১৫৬ পারাঃ ১৮ বর্ণিত আছে যে, হযরত ইবনে উমার (রাঃ) চুক্তিকৃত গোলামকে প্রথম কিস্তির সময় নিজেও কিছু দিতেন না এবং কিছু মাফও করতেন না, এই ভয়ে ষে, সে হয়তো শেষ পর্যন্ত এই অর্থ আদায় করতে পারবে না, কাজেই তার প্রদত্ত সাদকা তাকেই ফিরিয়ে দেয়া হবে। তবে শেষ কিস্তির সময় তিনি ইচ্ছামত মাফ করে দিতেন” আল্লাহ পাক বলেনঃ তোমাদের দাসীৱা সততা রক্ষা করতে চাইলে পার্থিব জীবনের ধন-লালসায় তাদেরকে ব্যভিচারিণী হতে বাধ্য করো না। অজ্ঞতা যুগের জঘন্য পদ্থাসমূহের মধ্যে একটি পন্থা এও ছিল যে, তাদের দাসীরা যেন ব্যভিচার করে অর্থ উপার্জন করতঃ এ অর্থ মনিবদেরকে প্রদান করে এ কাজে তারা তাদেরকে বাধ্য করতো । ইসলাম এসে এই কু-প্রথার বিলুপ্তি সাধন করে। বৰ্ণিত আছে যে, এ আয়াতটি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালূল মুনাফিকের ব্যাপারে অবতীর্ণ হয়। সে এ কাজই করতো ৷ তার দাসীর নাম ছিল মুআযাহ। অন্য রিওয়াইয়াতে আছে যে, তার নাম ছিল মুসাইকাহ। সে ইসলাম গ্রহণ করেছিল। ইসলাম গ্রহণের পর সে এ কাজে অস্বীকৃতি জানায় । অজ্ঞতার যুগে তার দ্বারা এ কাজ চলতো । এমনকি তার অবৈধ সন্তানাদিও জন্মগ্রহণ করে। কিন্তু ইসলাম গ্রহণের পর সে এ কাজ করতে অস্বীকার করে। তখন এঁ মুনাফিক তার উপর জোর জবরদস্তি করে । এঁ সময় এই আয়াত অবতীর্ণ হয় । বর্ণিত আছে যে, বদরের এক কুরায়েশী বন্দী আব্দুল্লাহ ইবনে উবাই-এর নিকট ছিল। সে তার দাসী মুআযার সাথে অবৈধভাবে মিলিত হতে চাচ্ছিল। কিন্তু মুআেযা ইসলাম গ্রহণের কারণে এই অবৈধ কাজ হতে নিজেকে বাচিয়ে চলছিল। আব্দুল্লাহ ইবনে উবাই-এরও ইচ্ছা ছিল যে, তার এঁ দাসীটি যেন এঁ কুরায়েশী বন্দীর সাথে অবৈধভাবে মিলিত হয়। এ ব্যাপারে সে তার উপর জোর জবরদস্তি ও মারপিট করতো । তখন এই আয়াত অবতীর্ণ হয়।* অন্য একটি রিওয়াইয়াতে আছে যে, মুনাফিকদের এই নেতা তার এঁ গ্রহণের পর তাকে আবার এই কাজে পাঠাবার ইচ্ছা করলে সে প্রকাশ্যভাবে ১. এটা ইমাম ইবনে জারীর (রঃ) বর্ণনা করেছেন! ২. এটা মুসনাদে আবদির রাযযাকে বর্ণনা করা হয়েছে।
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।