www.QuranerAlo.com সূরাঃ মু'মিনুন ২৩ I ১৪ পারাঃ ১৮ আয়াতটিই পেশ করে। হযরত উমার (রাঃ) এটা জানতে পেরে সাহাবীদের (রাঃ) সামনে এটা পেশ করেন। সাহাবীগণ বলেনঃ “সে এ আয়াতের অর্থ ভুল বুঝেছে ।” তখন হযরত উমার ফারুক (রাঃ) গোলামটিকে প্রহার করেন এবং তার মাথা মুণ্ডন করেন। আর এ স্ত্রীলোকটিকে তিনি বলেনঃ “এরপরে তুমি প্রত্যেক মুসলমানের উপর হারাম ৷” ইমাম শাফিয়ী (রঃ) এবং তার অনুসরণকারীরা এই আয়াত দ্বারা দলীল গ্রহণ করেছেন যে, স্বীয় হস্ত দ্বারা স্বীয় বিশেষ পানি (শুক্র বা বীর্য) বের করা হারাম । কেননা, এটাও উক্ত দু'টি হালাল পদ্থার বাইরের ব্যবস্থা । সুতরাং হস্তমৈথুনকারী ব্যক্তি সীমালংঘনকারীদের অন্তর্ভুক্ত ইমাম হাসান ইবনে আরাফা (রঃ) তার বিখ্যাত জু'যএ একটি হাদীস আনয়ন করেছেন যে, রাসুলুল্লাহ (সঃ) বলেছেনঃ “সাত প্রকারের লোক রয়েছে যাদের দিকে আল্লাহ তা‘আলা করুণার দৃষ্টিতে তাকাবেন না, তাদেরকে (পাপ হতে) পবিত্র করবেন না, আমলকারীদের সাথে তাদেরকে একত্রিত করবেন না এবং সর্বপ্রথম জাহান্নামে প্রবেশকারীদের সাথে তাদের জাহান্নামে প্রবিষ্ট করবেন, তবে যদি তারা তাওবা করে তবে সেটা অন্য কথা । " তারা হলো স্বীয় হস্তের মাধ্যমে বিবাহকারী অর্থাৎ হস্তমৈথুনকারী, পিতামাতা চীৎকার শুরু করে দেয়, প্রতিবেশীকে কষ্টদাতা, যার ফলে সে তার উপর লা’নত করে এবং প্রতিবেশিনীর সাথে ব্যভিচারকারী.।” ২ মুমিনদের আরো গুণ বর্ণনা করা হচ্ছে যে, যারা আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে। তারা আমানতে খিয়ানত করে না; বরং আমানত আদায়ের ব্যাপারে তারা অগ্রগামী হয়। তারা প্রতিশ্রুতি রক্ষা করে। এর বিপরীত স্বভাব হলো মুনাফিকের । রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “মুনাফিকের লক্ষণ তিনটি । যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে তা ভঙ্গ করে এবং তার কাছে কিছু আমানত রাখা হলে খিয়ানত করে।” ১. এ ‘আসার'টি মুনাকাতা’ PE ei OES EE TTT মায়েদার তাফসীরের শুরুতে আনয়ন করেছেন । কিন্তু এখানে আনয়ন করাই উচিত ছিল। এ স্ত্রীলোকটিকে সাধারণ মুসলমানদের উপর হারাম করার কারণ হলো তার ইচ্ছার বিপরীত তার সাথে মুআমালা করা । এসব ব্যাপারে আল্লাহ তা'আলাই সবচেয়ে ভাল জানেন । ২. এ হাদীসটির একজন বর্ণনাকারী অজ্ঞাত । এসব ব্যাপারে আল্লাহ্ তা‘আলাই সবচেয়ে ভাল জানেন।
— পৃষ্ঠা ১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।