www.QuranerAlo.com সূরাঃ নূর ২৪ ১৩৯ পারাঃ ১৮ মহামহিমান্বিত আল্লাহ বলেনঃ যদি তোমরা গৃহে কাউকেও না পাও তাহলে তাতে প্রবেশ করবে না যতক্ষণ না তোমাদেরকে অনুমতি দেয়া হয়। কেননা, এটা হলো অন্যের মালিকানায় হস্তক্ষেপ করা, যা বৈধ নয়। বাড়ীর মালিকের এ অধিকার রয়েছে যে, ইচ্ছা হলে সে অনুমতি দেবে, না হলে দেবে না । যদি তোমাদেরকে বলা হয়ঃ ফিরে যাও, তবে তোমরা ফিরে যাবে। এতে মন খারাপ করার কিছুই নেই । বরং এটা তো বড়ই উত্তম পন্থা কোন কোন মুহাজির (রাঃ) দুঃখ করে বলতেনঃ “আমাদের জীবনে এই আয়াতের উপর আমল করার সুযোগ হলো না । যদি কেউ আমাদেরকে বলতো, ফিরে যাও, তবে আমরা এই আয়াতের উপর আমল করতঃ ফিরে যেতাম!” অনুমতি না পেলে দরযার উপর দাড়িয়ে থাকতেও নিষেধ করা হয়েছে। মহান আল্লাহ বলেনঃ তোমরা যা কর সে সম্বন্ধে আল্লাহ সবিশেষ অবহিত । এরপর আল্লাহ পাক বলেনঃ যে গৃহে কেউ বাস করে না তাতে তোমাদের দ্রব্য-সামণ্ৰী থাকলে সেখানে তোমাদের প্রবেশে কোনও পাপ নেই । এ আয়াতটি পূর্ববর্তী আয়াত হতে বিশিষ্ট । এতে এঁ ঘরে বিনা অনুমতিতে প্রবেশের অবকাশ রয়েছে যে ঘরে কেউ বাস করে না এবং ওর মধ্যে কারো কোন আসবাবপত্র থাকে। যেমন অতিথিশালা ইত্যাদি । এখানে প্রবেশের একবার যখন অনুমতি পাওয়া যাবে তখন বারবার আর অনুমতি চাওয়ার প্রয়োজন নেই । তাহলে এ আয়াতটি যেন পূর্ববর্তী আয়াত হতে স্বতন্ত্র । কেউ কেউ বলেছেন যে, এর দ্বারা ব্যবসায়িকদের ঘর বুঝানো হয়েছে। যেমন গুদাম ঘর, মুসাফিরখানা ইত্যাদি । প্রথম কথাটি বেশী প্রকাশমান। এসব ব্যাপারে আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভাল জানেন। আবার কেউ কেউ বলেন যে, এর দ্বারা কবিতার ঘরকে বুঝানো হয়েছে। ৩০ ৷ মুমিনদেরকে বলঃ তারা যেন 242/079 133492 l sl 5". তাদের দৃষ্টিকে সংযত করে GN BET 23 22927 fia 7 এবং তাদের লজ্জাস্থানের M৮) LESS na হিফাযত করে; এটাই তাদের ০/44, 6৯,৪১ ॥৪/ ne aL) Hd জন্যে উত্তম; তারা যা করে সে L297 37 বিষয়ে আল্লাহ অবহিত । ous
— পৃষ্ঠা ১৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।