www.QuranerAlo.com সূরাঃ নূর ২৪ ১৩৫ পারাঃ ১৮ সাফওয়ান ইবনে উমাইয়া (রাঃ) মুসলমান হওয়ার পর একদা কিলদাহ ইবনে হাম্বল (রাঃ)-কে রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট প্রেরণ করেন। তিনি এঁ সময় উপত্যকার উঁচু স্থানে অবস্থান করছিলেন। কিলদাহ ইবনে হাম্বল (রাঃ) সালাম প্রদান ও অনুমতি প্রার্থনা ছাড়াই তার নিকট পৌছে যান। রাসূলুল্লাহ (সঃ) তাকে বলেনঃ “পরে যাও এবং বল-আসসালামু আলাইকুম । আমি আসতে পারি কিঃ?” বর্ণিত আছে যে, বানু আমির গোত্রের একটি লোক রাসূলুল্লাহ (সঃ)-এর কাছে তীর বাড়ীতে প্রবেশের অনুমতি প্রার্থনা করে। সে বলেঃ “আমি ভিতরে আসতে পারি কি?” রাসূলুল্লাহ (সঃ) তার এক গোলামকে বলেনঃ “তুমি বাইরে গিয়ে তাকে অনুমতি প্রার্থনা করার পদ্ধতি শিখিয়ে এসো । সে যেন প্রথমে সালাম দেয় এবং পরে অনুমতি প্রার্থনা করে।” লোকটি তার একথা শুনে নেয় এবং এভাবেই সালাম দিয়ে অনুমতি প্রার্থনা করে। তখন রাসূলুল্লাহ (সঃ) তাকে অনুমতি দেন এবং সে ভিতরে প্রবেশ করে।”* আর একটি রিওয়াইয়াতে আছে যে, একটি লোক এসে সালাম না দিয়েই রাসুলুল্লাহ (সঃ)-এর বাড়ীতে প্রবেশের জন্যে তাঁর কাছে অনুমতি প্রার্থনা করে। তখন রাসুলুল্লাহ (সঃ) রওযাহ নামী তার একটি দাসীকে বলেনঃ “লোকটি অনুমতি প্রার্থনার পদ্ধতি ভালর্ূপে অবগত নয় । তুমি উঠে গিয়ে তাকে বল যে, সে যেন আসসালামু আলাইকুম বলার পর বলে-‘আমি প্রবেশ করতে পারি কি?” লোকটি এ কথা শুনে নেয় এবং এঁ ভাবেই সে সালাম দিয়ে অনুমতি প্রার্থনা করে। হযরত জাবির ইবনে আবদিল্লাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ (সঃ) বলেছেনঃ “কথা বলার পূর্বে সালাম রয়েছে।”* হযরত মুজাহিদ (রঃ) হতে বর্ণিত আছে য্যে হযরত ইবনে উমার (রাঃ) একদা হাজত পুরো করে আসছিলেন। কিন্তু রৌদ্রের তাপ সহ্য করতে পারছিলেন না। তাই তিনি এক কুরাইশীর কুটিরের নিকট এসে বলেনঃ “আসসালামু ১. এটা মুসনাদে আহমাদে বর্ণিত হয়েছে ইমাম আবূ দাউদ (রাঃ), ইমাম তিরমিযী (রঃ) এবং ইমাম নাসাঈও (রঃ) এটা বর্ণনা করেছেন । ইমাম তিরমিযী (রঃ) এটাকে হাসান গারীব বলেছেন। ২. এ হাদীসটি ইমাম আবু দাউদ (রঃ) বর্ণনা করেন। ৩. এ হাদীসটি ইমাম তিরমিযী (রঃ) বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন যে, এটি দুর্বল হাদীস ।
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।