তাফসীর ইবনে কাসীর ১৫ তম খণ্ড
/ ৮৮৯
📝 লেখা 📖 পিডিএফ

www.QuranerAlo.com সূরাঃ নূর ২৪ ১২৮ পারাঃ ১৮ হযরত হুযাইফা (রাঃ) হতে বর্ণিত আছে যে, নবী (সঃ) বলেছেনঃ “সতী-সাধ্নী স্ত্রীলোকের উপর ব্যভিচারের অপবাদ আরোপকারীর একশ বছরের পুণ্য নষ্ট হয়ে যায়৷” হযরত সাঈদ ইবনে জুবাইর (রঃ) হতে বর্ণিত আছে যে, হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেছেনঃ “মুশরিকরা যখন দেখবে যে, জান্নাতে নামাযীরা ছাড়া আর কেউই প্রবেশ করে না তখন তারা তাদের শিরকের কথা অস্বীকার করে বসবে। তৎক্ষণাৎ তাদের মুখের উপর মোহর মেরে দেয়া হবে এবং তাদের হাত-পা তাদের বিরুদ্ধে তখন সাক্ষ্য দিতে শুরু করবে । কাজেই তারা আল্লাহর কাছে কোন কথাই গোপন করতে পারবে না৷” হযরত আবূ সাঈদ (রাঃ) হতে বর্ণিত আছে যে, নবী (সঃ) বলেছেন, কাফিরদের সামনে যখন তাদের মন্দ কার্যাবলী পেশ করা হবে তখন তারা এগুলোকে অস্বীকার করে বসবে এবং নিজেদেরকে নিষ্পাপ বলবে। তখন তাদেরকে বলা হবে-“এরা হলো তোমাদের প্রতিবেশী । এরা তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে” তারা বলবেঃ “এরা মিথ্যাবাদী’ আবার তাদেরকে বলা হবে-“এরা তোমাদের পরিবার ও গোত্রের লোক। এরা তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দান করছে।” তারা জবাবে বলবেঃ “এরাও সব মিথ্যাবাদী ৷’ তখন তাদেরকে বলা হবে- “আচ্ছা, তাহলে তোমরা শপথ কর ।” তারা তখন শপথ করবে। অতঃপর আল্লাহ তা'আলা তাদেরকে মুক বা বোবা করে দিবেন এবং তাদের হাত ও পা তাদের দুষ্কার্যাবলীর সাক্ষ্য দেবে। ফলে তাদেরকে জাহা্নামে প্রবিষ্ট করা হবে” হযরত আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, (একদা) আমরা নবী (সঃ)-এর নিকট হাযির ছিলাম এমন সময় তিনি হেসে ওঠেন। অতঃপর তিনি বলেনঃ “আমি কেন হাসলাম তা তোমরা জান কি?” আমরা উত্তরে বললামঃ আল্লাহ এবং তার রাসূলই (সঃ) ভাল জানেন। তিনি তখন বলেন, কিয়ামতের দিন বান্দা প্রতিপালকের সাথে বিতর্কে লিপ্ত হবে সে বলবেঃ “হে আমার প্রতিপালক! আপনি কি আমাকে যুলুম হতে বিরত রাখেননি?” আল্লাহ তা‘আলা উত্তরে বলবেনঃ “হ্যা ।” সে বলবেঃ “আচ্ছা, আজ আমি যে সাক্ষীকে সত্যবাদীরূপে মেনে নিবো তার সাক্ষ্যাই আমার ব্যাপারে বিশ্বাসযোগ্য হবে এবং এ সাক্ষী আমি নিজেই, আর কেউ নয়।” আল্লাহ তা'আলা বলবেনঃ ১. এ হাদীসটি হাফিয আবুল কাসিম তিবরানী (রঃ) বর্ণনা করেছেন। ২. এটা ইবনে আবি হাতিম (রঃ) বর্ণনা করেছেন। ৩. এ হাদীসটি ইবনে আবি হাতিম (রঃ) স্বীয় মুসনাদে বর্ণনা করেছেন । ইমাম ইবনে জারীরও (রঃ) স্বীয় তাফসীরে এটা বর্ণনা করেছেন।

— পৃষ্ঠা ১২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।