www.QuranerAlo.com সূরাঃ নূর ২৪ ১২২ পারাঃ ১৮ এটা হলো তৃতীয় সতর্কতা, যে ব্যক্তি এ ধরনের কথা শুনবে তার জন্যে ওটা ছড়িয়ে দেয়া হারাম । যারা এ রকম জঘন্য কথা ছড়িয়ে বেড়ায় তাদেরকে পার্থিব শান্তি অর্থাৎ হদ লাগানো এবং পারলৌকিক শাস্তি অর্থাৎ জাহান্নামেও নিক্ষেপ করা হবে । মহান আল্লাহ বলেনঃ আল্লাহ জানেন, তোমরা জান না । সুতরাং সমস্ত বিষয় আল্লাহ তা'আলার দিকেই ফিরিয়ে দেয়া উচিত । হযরত সাওবান (রাঃ) হতে বর্ণিত আছে যে, নবী (সঃ) বলেছেনঃ “তোমরা আল্লাহর বান্দাদেরকে কষ্ট দিয়ো না, তাদেরকে দোষারোপ করো না এবং তাদের গোপনীয় দোষ অনুসন্ধান করো না। যে তার মুসলমান ভাই-এর গোপনীয় দোষ অনুসন্ধান করবে আল্লাহ তা'আলাও তার গোপনীয় দোষের পিছনে লাগবেন এবং তাকে এমনভাবে লাঞ্ছিত করবেন যে, তাকে তার বাড়ীর লোকেরাও খারাপ দৃষ্টিতে দেখতে থাকবে ৷”* ২০। তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমাদের কেউই অব্যাহতি £ পেতো না, এবং আল্লাহ দয়ার্দর ও পরম দয়ালু । ২১। হে মুমিনগণ! তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না; কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে শয়তান তো অশ্লীলতা ও মন্দ কাজের নির্দেশ দেয়; আল্লাহর দয়া ও অনুগ্রহ না থাকলে তোমাদের কেউই কখনো পবিত্র হতে পারতে না, তবে আল্লাহ যাকে ইচ্ছা পবিত্র করে থাকেন, এবং আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ । 2327/7 DMEM AAA AA EATS Ee UE 2 &2 9,297 Br/0379/1 r OMS Ss, al ls >) ৫ 7 39/7) 20 Ci EON _Y\ 2772 2? 122 29 47 thd Drs Ss 25 23 2 D2 EE Ka SE pe Il CPE Ad 20%: 7 ন SALAS RAMA 2.534 ie 22% 2 DL G2797 #4 i) ১. এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) স্বীয় মুসনাদে বর্ণনা করেছেন।
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।